অভিবাসনলোহিত সাগরে পর্যটকবাহী প্রমোদতরি ডুবে নিখোঁজ ১৭

লোহিত সাগরে পর্যটকবাহী প্রমোদতরি ডুবে নিখোঁজ ১৭

আন্তর্জাতিক ডেস্ক

লোহিত সাগরে পর্যটকবাহী প্রমোদতরি ডুবে দুই ব্রিটিশসহ ১৭ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। মিশর কর্তৃপক্ষ জানিয়েছে এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৮ জনকে উদ্ধার করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ‘সী স্টোরি’ নামের পর্যটকবাহী এই প্রমোদতরি শনিবার মিশরের পর্যটন শহর মারসা আলমের কাছের বন্দর থেকে ছেড়ে এসেছিল। স্থানীয় সময় সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে এটি বিপদ সংকেত পাঠায়। প্রমোদতরিতে মোট ৩১ জন পর্যটক এবং ১৪ জন ক্রু ছিলেন।

মিশরেরের রেড সী প্রদেশের গভর্নর অমর হানাফি জানিয়েছেন, ৫ দিনের ভ্রমণে বের হয়েছিল পর্যটকরা।

মারসা আলমের স্থানীয় পরিষদ জানিয়েছে, সী স্টোরির ক্রুরা ছিলেন মিশরীয়। আর পর্যটকরা ছিলেন বিভিন্ন দেশের নাগরিক। তাদের মধ্যে কেউ বৃটিশ, কেউ স্প্যানিশ এবং একইভাবে জার্মান, মার্কিন, স্লোভাকিয়ান, সুইস, পোলিশ, বেলজিয়ান, আইরিশ, ফিনিশ, নরওয়েজিয়ান এমনকি চীনা নাগরিক রয়েছেন বলে জানা গেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন