অভিবাসনমালয়েশিয়া পাচারকালে ১২ রোহিঙ্গা উদ্ধার, ৪ পাচারকারী আটক

মালয়েশিয়া পাচারকালে ১২ রোহিঙ্গা উদ্ধার, ৪ পাচারকারী আটক

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে ৩ রোহিঙ্গা নারী, ৯ শিশুকে উদ্ধার করা হয়েছে। এ সময় চার দালালকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।

রবিবার (৩ নভেম্বর) রাতে টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী বাজার এলাকা সংলগ্ন সুপারি বাগান থেকে তাদের উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া রোহিঙ্গারা উখিয়ার কতুপালং ক্যাম্পের বাসিন্দা।

পাচারে জড়িত ৪ জন হলো নুরুল আমিন (২৫), নুরুল আফসার (১৯), মিনহাজ উদ্দিন (২০) ও মো. আল আমিন (২৪)। এদের মধ্যে প্রথম তিনজন টেকনাফের বাসিন্দা, অন্যজন নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, রবিবার গভীর রাতে মানব পাচারকারী একটি চক্র টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকায় রোহিঙ্গাদের মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জমায়েত করে।

খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে লম্বরী এলাকায় ফয়সালের সুপারি বাগান থেকে ৯ শিশু ও ৩ নারীকে উদ্ধার করা হয়। এ সময় চার দালালকে আটক করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিরা পুলিশকে জানায়, তাদের অধিক বেতনে চাকরি ও অবিবাহিত নারীদের বিয়ের প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া পাঠাতে চেয়েছিল। তাদের ৩/৪ দিন ধরে ধাপে ধাপে ওই সুপারি বাগানে এনে পাচারের জন্য জড়ো করা হয়।

পুলিশ জানায়, মানব পাচারে জড়িত রয়েছেন টেকনাফ সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মো. কাশেমের নুরুল আমিন, একই এলাকার কেফায়েত উল্লাহর ছেলে নুরুল আফসার, টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জাদিমুরা এলাকার আবু তাহেরের ছেলে মিনহাজ উদ্দিন ও নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা এলাকার রফিক সরকারের ছেলে মো. আল আমিন। এ ঘটনায় জড়িত আরও ১১ জন পলাতক রয়েছেন। এরা দীর্ঘদিন ধরে মানব পাচার সিন্ডিকেট গড়ে বাঙালি ও বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচার করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন