অভিবাসননিউ ইয়র্কে ‘বাংলাদেশ সোসাইটি’র নির্বাচন ২৭ অক্টোবর

নিউ ইয়র্কে ‘বাংলাদেশ সোসাইটি’র নির্বাচন ২৭ অক্টোবর

যুক্তরাষ্ট্র অফিস

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’র নির্বাচন আগামী রোববার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত হবে।

প্রবাসীরা বলছেন, এবারের ‘বাংলাদেশ সোসাইটি’ ৪৯ বছরের পুরোনো সংগঠন। এর নির্বাচন ঘিরে গোটা কমিউনিটি আবর্তিত হলে এটির প্রতি প্রবাসীদের আন্তরিক কোনও আগ্রহ তৈরি হয়নি। কারণ দুইবছর অন্তর অনুষ্ঠিত প্রতিটি নির্বাচনের আগে প্রার্থীরা যে ধরনের অঙ্গিকার করেন, তার পরিপূরক কোনও কাজই এখন অবধি করা হয়নি।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঞ্চলেই সাড়ে তিন লাখের অধিক বাংলাদেশি বাস করেন। তাদের বহুল প্রত্যাশিত একটি কমিউনিটি সেন্টার এখন পর্যন্ত স্থাপিত হয়নি। এমনকি বহুজাতিক নিউ ইয়র্ক সিটিতে ‘বাংলাদেশ প্যারেড’ অনুষ্ঠানেও সক্ষম হননি বিগত দিনের নেতৃত্ব। মূলধারায় সম্পৃক্ততার ক্ষেত্রেও দৃশ্যমান কোনও ভূমিকায় অবতীর্ণ হয়েছে বলে প্রবাসীরা মনে করেন না।

বাংলাদেশিদের সামগ্রিক কল্যাণের লক্ষ্য নিয়ে ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ সোসাইটি’। প্রতিষ্ঠার প্রায় ৫০ বছর হতে চললেও অঙ্গীকারের ধারের কাছেও যেতে পারেনি। এ ফলে সাধারণ প্রবাসীরা পকেটের অর্থ ব্যয় করে খুব কম সময়ের মধ্যে ভোটার হিসেবে তালিকাভুক্ত হচ্ছেন। আগামী ২৭ অক্টোবর যে নির্বাচন হবে সেজন্যও সম্ভাব্য প্রার্থীরা বিপুল অর্থ ব্যয় করেছেন ভোটার হিসেবে তালিকাভুক্তির ফি বাবদ।

প্রধান নির্বাচন কমিশনার জামাল আহমেদ জনি জানিয়েছেন, ১৮ হাজার ৬১৩ ভোটারের এ নির্বাচনে সরাসরি দুইটি প্যানেল মাঠে রয়েছে। একটির নেতৃত্বে রুহুল আমিন সিদ্দিকী এবং জাহিদ মিন্টু (রুহুল-জাহিদ প্যানেল) এবং আরেকটির নেতৃত্বে আতাউর রহমান সেলিম ও মোহাম্মদ আলী (সেলিম-আলী প্যানেল)। নিউ ইয়র্ক সিটির কুইন্স, ব্রঙ্কস এবং ব্রুকলীনে পাঁচটি ভোট কেন্দ্র স্থাপন করা হবে।

জনি বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন। সবার প্রত্যাশার পরিপূরক নির্বাচন অনুষ্ঠানে এখন দরকার প্রার্থীদের আন্তরিক সহায়তা। সে অঙ্গিকারও পেয়েছি।

এদিকে এবারের নির্বাচন উপলক্ষে গত ৮ সপ্তাহ ধরে প্যানেলভিত্তিক প্রার্থীরা চষে বেড়াচ্ছেন বাংলাদেশি অধ্যুষিত এলাকা। পোস্টারে ছেয়ে গেছে নিউ ইয়র্ক সিটির বাংলাদেশি বাণিজ্যিক পাড়াসমূহে। টেলিফোনেও চলছে ভোট প্রার্থনা। রেস্টুরেন্টসমূহে এ উপলক্ষে বেচাকেনা বেড়েছে। পার্টি হলসমূহ প্রতিদিনই লোকে লোকারণ্যে পরিণত হচ্ছে নির্বাচনী সমাবেশ উপলক্ষে। মিলিয়ন ডলার ব্যয়ের এই নির্বাচনে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন প্রবাসী সাংবাদিকরা।

এ উপলক্ষে ৪ শতাধিক ভোটারের ওপর টেলিফোনে পরিচালিত এক জরিপে দুই প্যানেলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। ২০ অক্টোবর পর্যন্ত পরিচালিত এ জরিপে ‘রুহুল-জাহিদ প্যানেল’ সামান্য এগিয়ে রয়েছে বলে জরিপ পরিচালনাকারী দলের নেতা শাহনাজ আক্তার জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন