অভিবাসনম্যাকডোনাল্ডসে ঢুকে ট্রাম্প ভাজলেন ফ্রেঞ্চ ফ্রাই, কমলা গেলেন গির্জায়

ম্যাকডোনাল্ডসে ঢুকে ট্রাম্প ভাজলেন ফ্রেঞ্চ ফ্রাই, কমলা গেলেন গির্জায়

যুক্তরাষ্ট্র অফিস

আসছে ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে এখন তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বেশির ভাগ অঙ্গরাজ্যে ভোটারদের মন জয় করতে আপ্রাণ চেষ্টা করছেন কমলা-ট্রাম্প। প্রচারণায় দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর দিকেই এখন নজর দুই প্রার্থীর।

ভোটারদের কাছে তুলে ধরছেন নিজেদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তার বিভিন্ন পরিকল্পনা, দিচ্ছেন প্রতিশ্রুতি।

গতকাল রোববার ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস দুটি গির্জায় গিয়েছিলেন। আর তাঁর রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প যান ফাস্ট ফুড রেস্তোরাঁ চেইন ম্যাকডোনাল্ডসে।

এর আগে কমলা জানিয়েছেন, তিনি কলেজে পড়ার সময় ম্যাকডোনাল্ডসে কাজ করেছেন। যদিও ট্রাম্পের মতে, কমলার এ কথা মিথ্যা। তাই কমলার জন্মদিনে ম্যাকডোনাল্ডসে যান ট্রাম্প। সেখানে তিনি কমলার বিরুদ্ধে আবারও মিথ্যা বলার অভিযোগ তোলেন।

বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা জর্জিয়ার আগাম ভোটারদের কাছে ভোট চেয়েছেন। অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প পেনসিলভানিয়ায় ভোটের প্রচার করেছেন।

জর্জিয়ার স্টোনক্রিস্টে নিউ বার্থ মিশনারি ব্যাপ্টিস্ট চার্চে উপস্থিত মানুষের সামনে কমলা বলেন, ‘এ সময়ে আমাদের দেশজুড়ে দেখতে পাচ্ছি যে কিছু মানুষ আমাদের মধ্যে বিভেদ তৈরি করা, ঘৃণা ছড়ানো, বিশৃঙ্খলা সৃষ্টি আর ভয়ের বীজ বপন করার চেষ্টা করছে।’ ‘আরও সহানুভূতিশীল ভবিষ্যতের’ জন্য ভোটারদের ভোট দেওয়ার আহ্বান জানান।

অন্যদিকে ফিলাডেলফিয়ায় ম্যাকডোনাল্ডসের একটি রেস্তোরাঁয় গিয়ে ট্রাম্প পরনের স্যুট খুলে ফেলেন। কালো-হলুদ অ্যাপ্রোন পরে ফ্রেঞ্চ ফ্রাই ভাজেন। শুধু তা–ই নয়, ওই রেস্তোরাঁর জানালা দিয়ে মুখ গলিয়ে তাঁর সমর্থকদের হাতে ওই ফ্রেঞ্চ ফ্রাই তুলে দেন ট্রাম্প। এ সময় রাস্তার উল্টা পাশে হাজারো মানুষ জড়ো হয়ে এ দৃশ্য দেখেন।

এসময় ট্রাম্প বলেন, ‘আমি এ কাজটি খুব পছন্দ করছি। আমি এখানে খুব মজা করেছি।’

এদিকে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস বিরোধীদের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ করে বলেছেন, তার বিরোধীরা ভুল তথ্য ছড়াচ্ছে। তিনি সেসবের বিরুদ্ধে লড়াই করার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন