অভিবাসনমালয়েশিয়ায় ৩৪ বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ায় ৩৪ বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়া প্রতিনিধি

মালয়েশিয়ার জোহর রাজ্যের একটি নির্মাণস্থল থেকে ৩৪ বাংলাদেশিসহ ৪৩ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।এছাড়া স্থানীয় একজন নিয়োগকর্তা ও প্রতিনিধিকেও গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

রাজ্যের অভিবাসন বিভাগ জানায়, শুক্রবার (১৮ অক্টোবর) ক্লুয়াং এলাকায় একটি হাউজিং প্রকল্প সাইটে অভিযান চালিয়ে ৪৩ জন অবৈধ অভিবাসী এবং একজন স্থানীয় নিয়োগকর্তাকে গ্রেপ্তার করা হয়।

স্টেট জিআইএম ডিরেক্টর দাতুক মোহম্মদ রুশদি মোহদ দারুস রোববার (২০ অক্টোবর) এক বিবৃতিতে বলেন, বৈধ অনুমতি ছাড়াই নির্মাণস্থলে কাজ করছে বিদেশিরা। জনসাধারণের এমন অভিযোগের পর শুক্রবার, অভিবাসন প্রবিধান ১৯৬৩-এর রেগুলেশন ১৭ (বি), ৬ (১) (সি) এবং ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ (অ্যাক্ট) এর ধারা ১৫ (১) (সি) এর অধীনে অপরাধ করায় তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তারদের মধ্যে ২১ থেকে ৪৯ বছর বয়সী চার নারী, ৩৪ বাংলাদেশি পুরুষ এবং ৯ জন ইন্দোনেশিয়ান নাগরিক। অভিযানে মোট ৮৫ জন বিদেশি ও স্থানীয়দের কাগজপত্র পরীক্ষা করার সময় কেউ কেউ পাশের নদীতে ঝাঁপ দেওয়াসহ পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়।

হাউজিং সাইটের প্রধান ঠিকাদারের নিয়োগকর্তার প্রতিনিধিকে বিদেশিদের সুরক্ষার জন্য ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ৫৬ (১) (ডি) ধারার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে।

মোহাম্মাদ রুশদি বলেন, এই অভিযানে জিআইএম এনফোর্সমেন্ট ডিভিশনের পাশাপাশি ক্লুয়াং ইমিগ্রেশন, বাতু পাহাত, সেগামাত এবং মুয়ার শাখার এনফোর্সমেন্ট অফিসারদের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।

এদিকে পৃথক আরেকটি বিবৃতিতে রুশদি জানান, জিআইএম মার্সিং শাখার প্রয়োগকারী ইউনিট বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জেলার একটি বাড়িতে অভিযানে পাসপোর্ট এবং বৈধ ভ্রমণ নথি ছাড়াই কাজ করছে এমন অভিযোগে ছয় অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে একজন বাংলাদেশি এবং পাঁচ ইন্দোনেশিয়ার নাগরিক। যাদের বয়স ২৫ থেকে ৫৪ বছরের মধ্যে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন