অভিবাসননিউ জার্সির রিভারডেলে সড়ক দুর্ঘটনা: অভিবাসী নিহত, আহত ২

নিউ জার্সির রিভারডেলে সড়ক দুর্ঘটনা: অভিবাসী নিহত, আহত ২

যুক্তরাষ্ট্র অফিস

যুক্তরাষ্ট্রের উত্তর নিউজার্সিতে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে হামিদ শাহাবুদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। স্থানীয় সময় মঙ্গলবার রিভারডেলের ২৩ নং রুটে এ দুর্ঘটনা ঘটে। মরিস কাউন্টি পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

প্রসিকিউটর অফিস জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে রিভারডেল পুলিশ টয়োটা ক্যামরি ও ফোর্ড এফ ১৫০ নামের দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের খবর পায়। দ্রুত ঘটনাস্থলে গিয়ে টয়োটা ক্যামরির এক যাত্রীকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় ওই গাড়িরচালকে উদ্ধার করে স্থানীয় সেন্ট জোসেফ হাসপাতালে ভর্তি করে।

ছবি: দুর্ঘটনায় মৃত হামিদ শাহাবুদ্দিন।

ফোর্ডের চালক, যিনি গাড়ির একমাত্র যাত্রী ছিলেন, তাকে প্রথমে রিভারডেল পুলিশ সদর দফতরে নিয়ে যাওয়া হয় এবং পরে চিল্টন মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।

এদিকে ভয়াবহ এ গাড়ি দুর্ঘটনায় হামিদ শাহাবুদ্দিনের মৃত্যুর ঘটনায় গভীর শোক জানিয়েছেন পেটারসন কাউন্সিল শাহীন খালিক। এক ফেসবুক বার্তায় তিনি বলেন, মরহুমের আত্মার শান্তি কামনা করেন। সেই সাথে শোক সন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শাহীন খালিক দুর্ঘটনায় মৃত শাহাবুদ্দিনের স্ত্রী ও মেয়ের জন্য অর্থ সংগ্রহের জন্য একটি ফান্ড গঠন করেছেন।

ফান্ড গঠনের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, শাহাবুদ্দিন দুর্ঘটনার দিন নাইট শিফটে কাজের জন্য যাচ্ছিলেন। পথে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।

আরও জানা যায়, কিছুদিন আগে পরিবারে স্বচ্ছলতা ও উন্নত জীবনের আশায় দক্ষিণ আফ্রিকা থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রে আসেন হামিদ শাহাবুদ্দিন। যুক্তরাষ্ট্রে এসে কঠিন জীবন সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছিল পরিবারটি।
তার জন্য গঠিত ফান্ডে ইতোমধ্যে ২৩ হাজার ডলার জমা পড়েছে।

এদিকে মরিস কাউন্টি প্রসিকিউটর অফিস অনুসারে বৃহস্পতিবার পর্যন্ত, কোন ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়নি।

দুর্ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। এটি মরিস কাউন্টি প্রসিকিউটর অফিস, রিভারডেল পুলিশ বিভাগ এবং মরিস কাউন্টি শেরিফের অফিস যৌথ তদন্ত করছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন