অভিবাসনঅভিবাসীদের বসবাস সহজ করতে চান স্প্যানিশ প্রধানমন্ত্রী

অভিবাসীদের বসবাস সহজ করতে চান স্প্যানিশ প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

স্পেনে অভিবাসীদের বসতি স্থাপনের প্রক্রিয়া সহজ করতে চান দেশটির প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ৷ ইউরোপীয় দেশগুলোতে অভিবাসন নিয়ে কট্টর ডানদের উত্থান ঘটলেও বিপরীত অবস্থানে আছে স্পেন৷

স্পেনের প্রধানমন্ত্রী বলেছেন, ইউরোপের বেশিরভাগ মনোভাবের তীব্র প্রতিক্রিয়ার বিপরীতে অভিবাসনকে একটি কার্যকর উপায় হিসাবে প্রচার করা উচিত৷

বুধবার (৯ অক্টোবর) দেশটির পার্লামেন্টে দেয়া এক বক্তব্যে পেড্রো সানচেজ উল্লেখ করেন, ‘স্পেনকে একটি উন্মুক্ত ও সমৃদ্ধ দেশ হবে নাকি রক্ষণশীল ও দরিদ্র দেশ হবে সেটি বেছে নিতে হবে।’
তিনি বলেন, শুধু মানবতার প্রশ্নে নয় ইইউতে জন্মহার সবচেয়ে কম এমন একটি দেশে অর্থনীতির বিকাশ এবং কল্যাণ রাষ্ট্রকে টিকিয়ে রাখার একমাত্র বাস্তবসম্মত উপায় হচ্ছে অভিবাসন৷ ইতিহাসে অভিবাসন বিভিন্ন জাতি গোষ্ঠীর বিকাশের অন্যতম প্রধান চালক ছিল হিসেবে ভূমিকা রেখেছে৷ অপরদিকে ঘৃণা এবং জেনোফোবিয়া ধ্বংসের উপাদান হিসাবে কাজ করেছে।

তার মতে, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটিকে ভালভাবে পরিচালনা করা৷’

ইউরোপজুড়ে সরকারগুলো অভিবাসনের বিরুদ্ধে ক্র্যাক ডাউন আর অতি ডানপন্থিদের উত্থানের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করলেন স্পেনের সোশ্যাল ডেমোক্র্যাট প্রেসিডেন্ট৷

গত মাসে জার্মানি তার স্থল সীমান্তে নজরদারি পুনরায় প্রবর্তন করেছে৷ দেশটির প্রতিবেশী ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের সম্প্রতি বলেছেন অভিবাসন সমস্যা ‘প্রায়শই অসহনীয়’৷

এদিকে সুইডেন এবং ফিনল্যান্ড নতুন অভিবাসনবিরোধী ব্যবস্থা আনার পরিকল্পনা ঘোষণা করেছে৷ আরেক ইইউ দেশ ইতালির বিরুদ্ধে মানবাধিকারের প্রশ্ন এড়িয়ে যাওয়ার অভিযোগ আনা হয়েছে৷ কারণ দেশটি অভিবাসন আগমন কমাতে লিবিয়া এবং তিউনিশিয়ার সাথে চুক্তি করেছে৷

দেশে দেশে এমন কঠোর মনোভাবের মাঝে চাপে পড়েছে বিভিন্ন কোম্পানিগুলো৷ বিশেষ করে শ্রমিক সংকটে রয়েছে অনেকগুলো খাত৷ মার্চে নেদারল্যান্ডসের বৃহত্তম কোম্পানি উদ্বেগ প্রকাশ করে জানায়, দেশটির অভিবাসনবিরোধী অবস্থান দক্ষ শ্রমিক আকর্ষণ করাকে বাধা দেবে৷ জার্মানিতেও একই ধরনের উদ্বেগ প্রকাশ পেয়েছে৷

বুধবার স্পেনের প্রধানমন্ত্রী বলেছেন, স্পেন একটি ভিন্ন পথে যাত্রা করবে৷ শ্রমবাজারে অভিবাসীদের আরো ভালোভাবে সংহত করার জন্য এবং রেসিডেন্স পারমিটের আবেদনে আমলাতান্ত্রিক জটিলতা এড়াতে কমাতে কিছু জরুরি পদক্ষেপ নেবে।

তিনি বলেন, আমাদের প্রায় অর্ধেক পৌরসভায় জনসংখ্যা কমার ঝুঁকিতে রয়েছে। আমাদের এমন অনেক বয়স্ক নাগরিকেরা রয়েছেন, যাদের একজন কেয়ার ওয়ার্কারের প্রয়োজন থাকলেও খুঁজে পাচ্ছেন না৷ যেসব কোম্পানি প্রোগ্রামার, টেকনিশিয়ানসহ বিভিন্ন দক্ষ শ্রমিক খুঁজছে তারা সেটি মেটাতে পারছে না৷ বিভিন্ন শহরের বিদ্যালয়ে অভিবাসী শিশুদের প্রয়োজন যাতে করে স্কুলগুলো বন্ধ করতে না হয়৷

মে মাসে ধনী দেশগুলোর অর্থনৈতিক জোট ওইসিডি জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি হচ্ছে স্পেনের অর্থনীতি৷ কিভাবে উচ্চ অভিবাসনের হার শ্রমবাজারে শূন্যতা পূরণ করে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে সাহায্য করছে সেটির উদাহরণ স্পেন৷

এমন প্রতিবেদনের পরও স্পেনের অতি ডান ও রক্ষণশীল দলগুলো অভিবাসীদের বিভিন্ন অপরাধে অভিযুক্ত করে অভিবাসন নিয়ে ভীতি তৈরির চেষ্টা করেছে৷

পেড্রো সানচেজ বলেন, ক্যানারিসহ স্পেনে আসা আশ্রয়প্রার্থীদের মধ্যে অনেকেই সংঘাত ও রাজনৈতিক অস্থিরতা থেকে পালিয়ে এসেছেন৷ কয়েক দশক আগে এক লাখ ২০ হাজার স্প্যানিশ নাগরিক নিজ দেশ থেকে সুরক্ষার জন্য পালিয়ে গিয়েছিল৷ এছাড়া ফ্রাংকোর আমলে ২০ লাখেরও বেশি স্প্যানিশ বিভিন্ন দেশে অনিয়মিত হয়ে আশ্রয় নিয়েছিলেন৷

তিনি স্মরণ করিয়ে দেন, লাতিন অ্যামেরিকা, ক্যারিবিয়ান অঞ্চল এবং ইউরোপে থাকা আমাদের মা-বাবা, দাদা-দাদীদের অতীত মনে রাখতে হবে৷ আমাদের বর্তমান কর্তব্য হচ্ছে একটি সহনশীল ও সহায়ক সমাজ তৈরি করা৷’

তার মতে, অভিবাসীদের সহায়তা করা একটি ‘নৈতিক দায়’৷ আমরা আমাদের বয়স্ক লোকদের কাছে ঋণী। ভবিষ্যত প্রজন্মের সমৃদ্ধির জন্য এই ঋণ পরিশোধ করার প্রয়োজন আছে৷ আমরা দেশত্যাগকারী স্প্যানিশদের সন্তান৷

তিনি স্পেনীয়দের অভিবাসন সম্পর্কে ভুল ধারণ বা স্টেরিওটাইপ প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন। গত এক দশকে ৯৪ শতাংশ অভিবাসী আইনি উপায়ে স্পেনে এসেছিলেন।

যাদের মধ্যে প্রায় ৪০ শতাংশ লাতিন অ্যামেরিকার, ৩০ শতাংশ ইউরোপের অন্যান্য অংশ এবং ২০ শতাংশ আফ্রিকার দেশগুলো থেকে এসেছেন৷

সানচেজ ব্যাখ্যা করেন, আমি আমাদের নাগরিকদের বুঝাতে চাই যে স্প্যানিশ এবং বিদেশি অথবা খ্রিস্টান এবং মুসলিমদের মধ্যে প্রতিযোগিতা ও যুদ্ধের কিছু নেই৷ তারা অপরাধী না৷ এটি সত্য যে মিথ্যা গল্প এবং তথ্যের মাধ্যমে আমাদের সমাজের কিছু লোক বিদেশিদের নিয়ে ভীতি ছড়িয়ে থাকে৷’

সূত্র: ইনফোমাইগ্রেন্টস।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন