অভিবাসনসৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. মহিউদ্দিন (৩৮) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল বুধবার বেলা ৩টার দিকে সৌদি আরবের তনুমা শহরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের দক্ষিণ পাড়া এলাকার মৃত নুর আলমের ছেলে। মহিউদ্দিন কদমতলী প্রবাসী ঐক্য পরিষদের উপদেষ্টা ছিলেন।

নিহত মহিউদ্দিনের সহপাঠী মো. ইকবাল হোসাইন মাসুদ জানান, মহিউদ্দিন বুধবার সকালে সৌদির আবাসস্থল মাহাইল শহর থেকে তনুমা শহরে সবজি আনার জন্য গাড়ি চালিয়ে যান। সবজি বোঝাই গাড়ি নিয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে গভীর খাদে পড়ে গেলে ঘটনাস্থলে তিনি মারা যান। বর্তমানে তাঁর লাশ সৌদি আরবের তনুমা সরকারি হাসপাতালে রয়েছে।

ইকবাল হোসাইন মাসুদ আরও জানান, নিহত মহিউদ্দিন দুই বছর আগে সৌদি আরবে যান। ছয় মাস আগে গাড়ির ড্রাইভিং লাইসেন্স পান। সংসারে তাঁর স্ত্রী ও এক ছেলে সন্তান রয়েছে। লাশ দেশে আনার চেষ্টা করা হচ্ছে।

এদিকে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যুতে প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন