অভিবাসনবিনা জামানতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন প্রবাসীরা

বিনা জামানতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন প্রবাসীরা

ঢাকা অফিস

প্রবাসীদের আর্থিক ভিত্তিকে মজবুত করার লক্ষ্যে ব্যাংকগুলোকে ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়মে জামানত ছাড়াই ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এখন থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন প্রবাসীদের বাংলাদেশে বসবাসকারী পরিবারের সদস্যরা। এক্ষেত্রে ব্যাংকিং চ্যানেলে যেসব প্রবাসী রেমিট্যান্স পাঠাবেন শুধু তাদের পরিবারের সদস্যরাই এই ঋণ পাবেন। ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্সের প্রবাহ বাড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নতুন নিয়মে একজন প্রবাসী ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এই ঋণ প্রবাসীরা ইচ্ছামতো প্রয়োজনীয় খাতে ব্যয় করতে পারবেন। এতেদিন শুধুমাত্র উচ্চ আয়ের প্রবাসীরা গৃহনির্মাণের কাজে স্বল্প পরিমাণে ঋণ পেতেন।

এ বিষয়ে বুধবার কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) কাছে পাঠানো হয়েছে। এই প্রথম প্রবাসীদের পরিবারের সদস্যদের এ ধরনের সুযোগ দেওয়া হলো।

সার্কুলারে বলা হয়, দেশে বসবাসকারীদের প্রবাসীদের পরিবারের সদস্যদের আর্থিক সুবিধা বাড়ানোর লক্ষ্যে ব্যাংকগুলো এখন থেকে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সঠিক উদ্দেশ্যে প্রবাসীদের ঋণ দিতে পারবে। তবে এসব প্রবাসী ঋণগ্রহীতাদের আনুষ্ঠানিক চ্যানেলে নিয়মিত রেমিট্যান্স পাঠানোর রেকর্ড থাকতে হবে। ঋণের পরিমাণ সর্বোচ্চ ১০ লাখ টাকা বা তার কম হবে।

ব্যাংক থেকে যেসব প্রবাসী পরিবার ঋণ নেবেন তাদের পাঠানো রেমিট্যান্স থেকে ঋণের কিস্তি পরিশোধ করতে হবে। এক্ষেত্রে ঋণের প্রচলিত নিয়ম ও বিধিবিধান অনুসরণ করবে ব্যাংকগুলো। সুদের হার হবে বাজারভিত্তিক। এসব ঋণে প্রবাসীরা বাড়ি নির্মাণসহ অন্যান্য কাজেও খরচ করতে পারবেন। ব্যাংকগুলো প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর রেকর্ড থেকে কোন গ্রাহক কত ঋণ পেতে পারে তা নির্ধারণ করবেন। তবে এক্ষেত্রে জামানতের বিষয়ে কোনো কড়াকড়ি নেই। শুধু দেখা হবে প্রবাসী ব্যাংকিং চ্যানেলে নিয়মিত রেমিট্যান্স পাঠাচ্ছেন কিনা।

সূত্র জানায়, নতুন কর্মসংস্থান সৃষ্টি তথা অধিক পরিমাণে জনশক্তি পাঠানোর জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সর্বদা কাজ করে যাচ্ছে। জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোর (বিএমইটি) অধীনে বর্তমানে ১০৪টি প্রশিক্ষণ কেন্দ্র এবং ছয়টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিসহ মোট ১১০টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে ৫৫টি কর্মসংস্থান উপযোগী স্বল্প ও দীর্ঘমেয়াদি কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মীর সংখ্যা এক কোটি ৫৫ লাখ ১৩ হাজার ৪৬০ জন।

উল্লেখ্য, দেশে যে রেমিট্যান্স আসে তার একটি বড় অংশ আসে হুন্ডির মাধ্যমে। হুন্ডির মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে প্রবাসীদের পরিবার সহজেই ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন। এই ঋণ পরিশোধ হবে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মাধ্যমে।

নতুন সরকার ক্ষমতায় এসে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে প্রবাসীদের জন্য নতুন নতুন সুযোগ বৃদ্ধি করছে। তার মধ্যে কেন্দ্রীয় বাংকের পক্ষ থেকে এই সুবিধা দেওয়া হয়েছে। এছাড়া প্রবাসীদের জন্য আরও বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন