অভিবাসনফিলাডেলফিয়ায় দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ফিলাডেলফিয়ায় দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মোহাম্মদ আশরাফুল ইসলাম আরিফ, ফিলাডেলফিয়া থেকে

আমেরিকার পেনসিলভেনিয়া স্টেটের ফিলাডেলফিয়া সিটির কেনসিংটনে গত বৃহস্পতিবার গোলাগুলিতে নিহত হয়েছেন বাংলাদেশি যুবক নওশাদ খান।

তিনি পাশ্ববর্তী স্টেট ডেলাওয়ারের বাসিন্দা ছিলেন। বাংলাদেশে তাদের বাড়ি চট্টগ্রামের পটিয়ায় এবং তার পিতার নাম শমশের খান।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১০:১৫ মিনিটের দিকে পূর্ব শিলার স্ট্রিটের ৯০০ ব্লকে গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ২৪ বছর বয়সী এক যুবককে একাধিকবার গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর আহত দেখতে পান। তাকে পিঠে দুইবার এবং হাতে দুইবার গুলি করা হয়েছিল। পরে টেম্পল হাসপাতালে নেওয়ার পর তিনি মৃত্যুবরণ করেন।

পুলিশের ধারণা, এটি একটি পরিকল্পিত গুলির ঘটনা।

নওশাদ খানের নামাজে জানাযা ও দাফন অনুষ্ঠিত হবে আগামী সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, সময় ১:২০ PM (যোহরের পর) মসজিদ ইব্রাহিম (ISD), ঠিকানা: ২৮ সেলেম চার্চ রোড, নিউয়ার্ক, ডেলাওয়্যার ১৯৭১৩-এ।

আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন