অভিবাসনসরকারিভাবে বাংলাদেশি দক্ষ ২৫০ কর্মী নেবে জর্ডান

সরকারিভাবে বাংলাদেশি দক্ষ ২৫০ কর্মী নেবে জর্ডান

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ থেকে সরকারিভাবে কম খরচে ২৫০ জন দক্ষ নারী পোশাক কর্মী নিয়োগ দেবে জর্ডান। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড- বোয়েসেলের মাধ্যমে এই কর্মীদের নিয়োগ দেয়া হবে। জর্ডানের তাস্কার অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে মেশিন অপারেটর পদে দক্ষ নারীদের নিয়োগ দেবে।

চাকরির সুযোগ সুবিধা:-

চাকরির চুক্তির মেয়াদ তিন বছর, যা নবায়নযোগ্য। কর্মীকে সপ্তাহে ৬ দিন এবং প্রতিদিন ৮ ঘণ্টা কাজ করতে হবে। এক্ষেত্রে প্রত্যেকের মাসিক মূল বেতন ১২৫ জর্ডান ডলার। এছাড়া কর্মীর থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসা, চাকরিতে যোগদানের বিমানভাড়া এবং তিন বছর সন্তোষজনকভাবে চাকরি শেষে দেশে ফেরত আসার বিমানভাড়া বহন করবে নিয়োগদাতা কোম্পানি।

আবেদনকারীর যোগ্যতা:-

প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে জর্ডানসহ বিদেশ ফেরত কর্মীদের সংশ্লিষ্ট কাজে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে এবং বিএমইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণকেন্দ্র থেকে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষিত সনদধারী ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে যাঁদের বিরুদ্ধে বাংলাদেশে বা জর্ডানে কোনো মামলা আছে, তাঁরা নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবেন।

বোয়েসেলের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ:-

নির্বাচিত কর্মীদের বোয়েসেলের সার্ভিস চার্জ, বহির্গমন ট্যাক্স, সার্ভিস চার্জের ১৫ শতাংশ ভ্যাট, বোয়েসেলের রেজিস্ট্রেশন ফি, স্মার্ট কার্ড ফি এবং ওয়েজ আর্নার্স কল্যাণ ফি বাবদ সব খরচ নিয়োগকারী কোম্পানি বহন করবে। তবে মেডিকেল ফি ও ফিঙ্গারপ্রিন্টের ফি নির্বাচিত কর্মীদের বহন করতে হবে।

আবেদনের জন্য যা যা লাগবে:-

আগ্রহী প্রার্থীদের চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (ব্যাকগ্রাউন্ড সাদা), জীবনবৃত্তান্ত, মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের চার সেট রঙিন ফটোকপি, ভোটার আইডি কার্ড/জন্মনিবন্ধন, বর্তমান অফিসের পরিচয়পত্র/হাজিরা কার্ড, শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদ। আগ্রহী প্রার্থীদের ২০ সেপ্টেম্বর সকাল ৮টায় সাক্ষাৎকার দিতে মিরপুর দারুস সালাম রোডে অবস্থিত বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে উপস্থিত থাকতে হবে।

এছাড়া বিস্তারিত জানতে যোগাযোগের ঠিকানা:- প্রবাসী কল্যাণ ভবন (৫ম তলা), ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা- ১০০০।

যোগাযোগ:

ফোনঃ +৮৮-০২-৫৮৩১১৮৩৮, +৮৮-০২-৪৮৩১৯১২৫ ও +৮৮-০২- ৮৪৩১৭৫১৫ (পিএবিএক্স)
ইমেইলঃ info@boesl.gov.bd, md@boesl.gov.bd
ওয়েবঃ www.boesl.gov.bd

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন