অভিবাসনবেলারুশ সীমান্তে বাফার জোনের মেয়াদ বাড়াচ্ছে পোল্যান্ড

বেলারুশ সীমান্তে বাফার জোনের মেয়াদ বাড়াচ্ছে পোল্যান্ড

ডেস্ক রিপোর্ট

বেলারুশের সঙ্গে সীমান্তে বাফার জোন বলবৎ রাখার সময়সীমা ৯০ দিন বৃদ্ধির ঘোষণা দিয়েছে পোল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কার্যকর ফল পাওয়ায় মেয়াদ বাড়ানো হচ্ছে বলে জানান তিনি৷

বেলারুশ থেকে অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে গত জুনে সীমান্তের ৬০ কিলোমিটার এলাকাকে পুনরায় বাফার জোন হিসেবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক৷

অভিবাসীদের সীমান্ত পারাপারের সংখ্যা বৃদ্ধি এবং সীমান্ত এলাকায় সহিংসতায় এক সৈন্যের মৃত্যুর পর এই সিদ্ধান্তের কথা জানান তিনি৷

২০২১ সালের শুরু থেকে বেলারুশ সীমান্ত পেরিয়ে অনিয়মিত উপায়ে পোল্যা্ন্ডে অভিবাসীদের আগমন শুরু হয়৷ অভিবাসীদের ইউরোপের সীমান্তে ঠেলে দেয়ার জন্য বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকে দায়ী করে আসছেন ইইউ নেতারা৷

পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী টোমাস সিমোনিয়াক বাফার জোনের কারণে ইতিবাচক সুবিধা পাওয়া গেছে বলে উল্লেখ করেছেন৷ তিনি বলেন, এর মূল উদ্দেশ্য হলো সীমান্তে অভিবাসীদের নিয়ে আসা মানবপাচারকারীদের ঠেকানো৷ বাফার জোন চালুর পর থেকে অনিয়মিত উপায়ে সীমান্ত পারাপার ৬৪ শতাংশ কমেছে বলে জানান তিনি৷

তবে এই নীতির সমালোচনা করে আসছে মানবাধিকার সংস্থাগুলো৷ এরফলে সীমান্তে আটকাপড়া নারী ও শিশুসহ অভিবাসীদের কাছে সাহায্যকর্মীরা পৌঁছাতে পারছে না বলে অভিযোগ তাদের৷

এদিকে বিগত সরকারের নীতি বজায় রাখার কারণে বর্তমান সরকারের সমালোচনা করছে বিরোধীরা৷ বিরোধী দলে থাকতে সমালোচনা করে ক্ষমতায় এসে সেই নীতি অব্যাহত রাখাকে সরকারের ‘ভন্ডামি’ বলে অভিহিত করেছে দেশটির জাতীয়তাবাদী দল ল্য অ্যান্ড জাস্টিস পার্টি৷

অন্যদিকে মঙ্গলবার প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক বলেছেন, পোল্যান্ডের পূর্ব সীমান্তকে নিরাপদ রাখতে তাদের আরো সহায়তা প্রয়োজন৷ সূত্র: ইনফোমাইগ্রেন্টস।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন