অভিবাসনসম্পত্তি নিয়ে বিরোধ: বাবাকে কুপিয়ে হত্যা করলেন প্রবাসী দুই...

সম্পত্তি নিয়ে বিরোধ: বাবাকে কুপিয়ে হত্যা করলেন প্রবাসী দুই ভাই

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের কর্ণফুলীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বাবা নুরুল হক চৌধুরীকে (৬৫) কুপিয়ে হত্যা করেছেন প্রবাস ফেরত দুই ভাই। এ ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বুুধবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর (৬ নম্বর ওয়ার্ড) ঘোয়াল বাপের এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত প্রবাস ফেরত দুই ভাই হলেন- নেজাম উদ্দিন (৩৩) ও মিজানুর রহমান (২৫)।

কর্ণফুলি থানার ওসি মেহেদী হাসান জানান, সম্পত্তি নিয়ে বিরোধে হত্যাকাণ্ডটি ঘটেছে। বাবাকে হত্যা করা দুই ভাই সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরেছেন। দেশে ফিরে জায়গা জমি ও সম্পত্তি নিয়ে বাবার সঙ্গে বিরোধে জড়ান তারা। পরে তারা তাদের বাবাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান। পুলিশ ঘাতক ছেলেদের গ্রেপ্তারে চেষ্টা করছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন