অভিবাসনবন্যার্তদের সাহায্য করবেন লটারিতে ৫০ কোটি টাকা জেতা বাংলাদেশিরা

বন্যার্তদের সাহায্য করবেন লটারিতে ৫০ কোটি টাকা জেতা বাংলাদেশিরা

আমিরাত প্রতিনিধি:

সংযুক্ত আরব আমিরাতে লটারিতে ৫০ কোটি টাকা জেতা প্রবাসী বাংলাদেশিরা বন্যার্তদের সহায়তা করার ঘোষণা দিয়েছেন। গত ৩ সেপ্টেম্বর চট্টগ্রামের ৩৬ বাংলাদেশি ৫০ কোটি টাকা লটারি জেতেন।

জানা গেছে, যে টিকিটটির মাধ্যমে তারা লটারি জিতেছেন সেটি কেনা হয়েছিল নূর মিয়ার নামে। তবে টিকিট কেনায় অর্থ দিয়েছিলেন সবাই মিলে। গত ৫ বছর ধরেই তারা টিকিট কিনে আসছিলেন। স্বপ্ন ছিল লটারি জিতে একদিন ভাগ্যের চাকা ঘুরবে। সেই স্বপ্ন সত্যি হয়েছে তাদের।

নিজেদের জেতা অর্থ থেকে বন্যার্তদের সাহায্য করার ব্যাপারে নূর মিয়া বলেছেন, ‘সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আমরা একমত হয়েছিলাম সেটি হলো বাংলাদেশে টাকা পাঠানো। ভয়াবহ বন্যায় অনেক মানুষের প্রাণ গেছে। অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এখন সেসব বাড়ি পুনর্গঠনে সাহায্য করার সময় আমাদের।’

নূর মিয়া আরও জানিয়েছেন, লটারি জেতার খবর শোনার বিষয়টি এখনো স্পষ্ট মনে আছে তার। আমরা দুপুর ৩টায় খবর পাই। আমি হাসপাতালে ছিলাম, চিকিৎসা নিচ্ছিলাম। যখন তারা বলল আমি লটারি জিতেছি। আমি বিশ্বাস করতে পারছিলাম না। প্রথমে আমি সন্দিহান ছিলাম। কিন্তু পরবর্তীতে উপস্থাপকের কণ্ঠ চিনতে পারি আমি। অবিশ্বাস্য ছিল বিষয়টি।”

নূর মিয়া আরও জানান- আমিরাতে তিনি রঙ মিস্ত্রীর কাজ করেন। এখন তার ইচ্ছা সেখানেই একটি রঙের দোকান দেবেন। এছাড়া অন্যান্য যারা লটারির অর্থ পেয়েছেন তারাও নিজেদের ভবিষ্যতের জন্য এসব অর্থ খরচ করবেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন