অভিবাসনজনমত জরিপ: ট্রাম্পকে আরও পেছনে ফেললেন কমলা

জনমত জরিপ: ট্রাম্পকে আরও পেছনে ফেললেন কমলা

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে করা এক জরিপে ডোনাল্ড ট্রাম্পকে আরও পেছনে ফেলেছেন কমলা হ্যারিস। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত রয়টার্স পরিচালিত জরিপ থেকে দেখা গেছে, বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে আছেন।

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে কে বেশি জনপ্রিয় বা কার প্রতি ভোটারদের সমর্থন বেশি, তা নিয়ে বিশ্বব্যাপী চলছে নানা আলোচনা।

এরই মধ্যে এ দুই প্রার্থীর জনপ্রিয়তা নিয়ে বেশ কিছু জরিপের ফলাফল সামনে এসেছে। এবার ভোটারদের মধ্যে কার গ্রহণযোগ্যতা বেশি, সে বিষয়ে আবারও জরিপ চালিয়েছে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার প্রকাশিত জরিপে দেখা গেছে, কমলা হ্যারিস ৪৫ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে রয়েছেন। এ ক্ষেত্রে ট্রাম্পের রয়েছে ৪১ শতাংশ সমর্থন।

এর আগে গত জুলাই মাসে একটি জরিপ চালিয়েছিল রয়টার্স। তখন ট্রাম্পের চেয়ে হ্যারিস ১ শতাংশ বেশি সমর্থন নিয়ে এগিয়ে ছিলেন। নতুন জরিপে দেখা গেছে, নারী ও হিসপানিকদের (যুক্তরাষ্ট্রে বসবাসকারী স্প্যানিশভাষী মানুষ) মধ্যে কমলা হ্যারিসের সমর্থন বেড়েছে। নারী ও হিসপানিক ভোটারদের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে হ্যারিস ১৩ পয়েন্টে এগিয়ে রয়েছেন।

তবে শ্বেতাঙ্গ ভোটার ও পুরুষদের মধ্যে ট্রাম্পের সমর্থন জুলাইয়ের মতোই বেশি রয়েছে। তা ছাড়া কলেজ ডিগ্রি নেই এমন ভোটারদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা কমেছে ৭ পয়েন্ট।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলে নিজের মন্ত্রীসভায় তার প্রতিদ্বন্দ্বী দল রিপাবলিকান পার্টির একজন নেতা রাখতে চান ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। বৃহস্পতিবার মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিত হওয়ার কোন সংবাদমাধ্যমকে দেওয়া কমলা হ্যারিসের এটিই প্রথম সাক্ষাৎকার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন