অভিবাসনচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক, চাপাইনঁবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবদুল্লাহ (৪৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।

রোববার (১১ আগস্ট) দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ওয়াহেদপুর সীমান্তের ওপারে ভারতীয় অংশে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলীম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে সোমবার (১২ আগস্ট) রাত ১১টা পর্যন্ত তথ্য নিশ্চিত করেননি বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) কর্তৃপক্ষ।

নিহত আবদুল্লাহ নারায়ণপুর ইউনিয়নের নিশিপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, নিহতের স্বজন ও বিজিবি সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে ভারতের মালদা জেলার চাঁদনিচক সীমান্ত দিয়ে অবৈধভাবে আব্দুল্লাহসহ কয়েকজন সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে। এ সময় চাঁদনিচক ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি করলে ঘটনাস্থলেই মারা যান আব্দুল্লাহ। পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ।
সোমবার রাত ১১টা পর্যন্ত নিহতের মরদেহ হস্তান্তর করেনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে দায়িত্বপ্রাপ্ত ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনির উজ জামান বলেন, সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি মারা গেছেন এমন তথ্য জেনেছি। এর পরিপ্রেক্ষিতে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। তবে মৃত্যুর খবর নিশ্চিত করে বিএসএফ চিঠির উত্তর দেয়নি এখনও।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন