অভিবাসনগ্রিসের উপকূল থেকে ৭৭ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

গ্রিসের উপকূল থেকে ৭৭ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

গ্রিসের দক্ষিণ-পূর্বপ্রান্তের উপকূলে সংকটাপন্ন একটি নৌকা থেকে ৭৭ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে একটি প্রমোদতরী৷ উদ্ধারের পর তাদের কাছের বন্দর নিয়ে যাওয়া হয়েছে বলে গত মঙ্গলবার জানিয়েছে গ্রিক কর্তৃপক্ষ। খবর ইনফোমাইগ্রেন্টসের।

উপকূলরক্ষীরা জানিয়েছেন, মঙ্গলবার ভোরে পাইলোস শহরের দক্ষিণ-পশ্চিমে ১১২ নটিক্যাল মাইল (১২৯ মাইল, ২০৭ কিলোমিটার) দূরে একটি মাল্টিজ-পতাকাবাহী পণ্যবাহী জাহাজ নৌকাটিকে খুঁজে পায়৷ গ্রিসের অনুসন্ধান এবং উদ্ধার কর্তৃপক্ষের সমন্বিত এক অভিযানের পর নৌকায় থাকা সব অভিবাসনপ্রত্যাশীকে ওই এলাকায় ভাসমান একটি প্রমোদতরীতে তুলে দেয়া হয়৷ পরে তাদের গ্রিমের দক্ষিণের বন্দর কালামাতায় নিয়ে যাওয়া হয়েছে৷

গ্রিক কর্তৃপক্ষ আরও জানিয়েছে, উদ্ধার অভিযানের পর নিশ্চিত হওয়া গেছে, নৌকায় থাকা কোনো ব্যক্তি নিখোঁজ কিংবা কোনো দুর্ঘটনার শিকার হয়নি৷ তবে অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে কোন কোন দেশের নাগরিকেরা ছিলেন এবং তারা কোন উপকূল থেকে রওনা করেছিলেন, তা নিয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি৷

মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং এশিয়ার দ্বন্দ্ব ও দারিদ্র্য থেকে পালিয়ে ইউরোপীয় ইউনিয়নে ঢুকতে চাওয়া অভিবাসনপ্রত্যাশীদের কাছে গ্রিস অন্যতম প্রধান গন্তব্য। অনেকে ছোটো ডিঙ্গি নৌকা নিয়ে প্রতিবেশী দেশ তুরস্কের উপকূল থেকে কাছের গ্রিক দ্বীপগুলোতে পৌঁছানোর চেষ্টা করেন৷ কিন্তু গ্রিক উপকূলরক্ষীদের বিরুদ্ধে অন্যায়ভাবে পুশব্যাক করার অভিযোগ রয়েছে৷ আর তাই অনেক অভিবাসনপ্রত্যাশীরা গ্রিস না গিয়ে ইতালি পৌঁছানোর চেষ্টা করেন৷

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন