অভিবাসনআপনাদের কী হবে, তা আমাদের পরিবারে চিন্তার বিষয় না:...

আপনাদের কী হবে, তা আমাদের পরিবারে চিন্তার বিষয় না: জয়

ঢাকা অফিস
গণআন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে গিয়েছেন শেখ হাসিনা। তার পদত্যাগের পর বাংলাদেশ আওয়ামী লীগের অফিশিয়াল পেজ থেকে ভিডিও বার্তা দিয়েছেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়।

সোমবার বেলা ২টায় এই ভিডিও প্রকাশ করা হয়। ধারণা করা হচ্ছে, শেখ হাসিনা পদত্যাগ করবেন, এমনটা আঁচ করেই এই ভিডিও আগে থেকে রেকর্ড করা হয়েছিল।

ভিডিওতে তিনি কোটা সংস্কার নিয়ে আওয়ামী লীগ সরকারের অবস্থান আবারও তুলে ধরেন। তিনি বলেন, শুরু থেকেই আমরা কোটা সংস্কারে পক্ষে ছিলাম। আমরা তাদের আলোচনায় ডেকেছি, জুডিশিয়াল কমিশন করেছি। কিন্তু আমরা যতোই তাদের দাবি মেনে নেই তাদের দাবি একের পর এক বাড়তে থাকে।

তিনি বলেন, এরপর আন্দোলনকারীদের দাবি সরকারের পতন। কিন্তু সরকারের পতনের পর কী হবে? এটা কেউ ভেবেছে? আমরা বাংলাদেশের গণতন্ত্রের রক্ষক। সরকার পতন করে নতুন সরকার আসার একটিমাত্র পথ আছে, আর তা হলো নির্বাচন। আমাদের সুপ্রিম কোর্টের রায় আছে কোনো অনির্বাচিত এক মিনিটের জন্যও থাকতে পারবে না।

সজীব ওয়াজেদ জয় বলেন, তাদের নির্বাচনের দাবিও যদি আমরা মেনে নেই তাহলে তারা আরও দাবি বাড়িয়েই যাচ্ছে। পরে যদি আমরা নির্বাচনও দেই এবং সরকার পতনের দাবি মেনে নেই, তাহলে তারা বলবে আমরা এই সরকারের অধীনে নির্বাচন মানব না।

এই দেশে আওয়ামী লীগ গণতন্ত্র ফিরিয়ে এনেছে বলেও দাবি করেন সাবেক প্রধানমন্ত্রী পুত্র জয়। তিনি বলেন, যদি বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা না থাকতো, তাহলে এতো উন্নয়ন হতে পারত? বাংলাদেশ এতদূর আসতে পারত? কেউ কল্পনা করতে পারেনি বাংলাদেশ এতো উন্নয়ন করবে।

অভিমানের সুরে জয় বলেন, ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কী হবে, তা আমার চিন্তার বিষয় না, আমাদের পরিবারেরও চিন্তার বিষয় না। আপনারা বুঝবেন। তবে এইভাবে হত্যা করে সংঘর্ষ করে ক্ষমতা দখল করা যাবে না।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন