অভিবাসনসরকারের পদত্যাগ দাবি যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়া প্রবাসীদের

সরকারের পদত্যাগ দাবি যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়া প্রবাসীদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের জেরে চলমান গণহত্যা, শান্তিপূর্ণ বিক্ষোভে গুলি, গণগ্রেফতার, রাতে বাসায় বাসায় অভিযান পরিচালনার তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ায় বসবাসরত ২৩৭ প্রবাসী বাংলাদেশি পেশাজীবী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে তারা অনতিবিলম্বে গ্রেফতার ছাত্রজনতাকে ছেড়ে দেওয়া, ছাত্রলীগ ক্যাডারদের গ্রেফতার ও বিচার এবং সব দায় নিয়ে সরকারের পদত্যাগ দাবি করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে ন্যায়বিচার, আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় শেখ হাসিনাকে তাৎক্ষণিক পদত্যাগ করতে হবে। আমরা আমেরিকায় বিভিন্ন শাখায় কর্মরত বাংলাদেশি পেশাজীবীরা, শেখ হাসিনার স্বৈরাচারী শাসনতন্ত্রের প্রেক্ষাপটে গভীর উদ্বেগ প্রকাশ করছি।

বিবৃতিতে বলা হয়, সরকার সম্প্রতি তার বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনী যেমন পুলিশ, র্যাব, বিজিবি ও আর্মি এবং সরকারি মদদপুষ্ট ছাত্রলীগ ক্যাডারদের দিয়ে জঘন্যতম হত্যাকাণ্ড চালায়। এতে প্রকাশিত তথ্য অনুযায়ীই ইতোমধ্যে ২৫০ জনের অধিক প্রাণ হারান। এছাড়া বহু মানুষকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা ক্ষোভের সঙ্গে বলতে চাই যে, মতপ্রকাশের স্বাধীনতা প্রত্যেকটি সভ্য সমাজের একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং বাংলাদেশের ছাত্রছাত্রীরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে একটি অন্যায্য ‘কোটা পদ্ধতি’র বিরুদ্ধে তাদের মতবাদ ব্যক্ত করেছিল। কিন্তু তাদের ওপর যে বর্বরতা চালানো হয়েছে, তা একাত্তরে পাকবাহিনীর পরিচালিত অত্যাচারকে হার মানিয়েছে। আমরা এ ধরনের হিংস্রতাকে ধিক্কার জানাই! এছাড়া এই নিপীড়ক সরকার কারফিউ, দেখামাত্রই গুলি চালানো, যোগাযোগ বিচ্ছিন্নতা, ইন্টারনেট এবং মোবাইল ফোনে যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখে। একই সঙ্গে নিরাপত্তা কর্মীরা ব্লক রেইড, গণগ্রেফতার, অপহরণ চালিয়ে নিরপরাধ ছাত্র জনতাকে হয়রানি করে যাচ্ছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, বর্তমান কর্তৃত্ববাদী সরকার চলমান সংকটপূর্ণ অবস্থার জন্য দায়ী। আমরা সব নিরাপত্তা সংস্থা যেমন- পুলিশ, র্যাব, বিজিবি, আর্মি এবং দায়িত্বশীলদের কাছে ন্যায়বিচার ও জবাবদিহিতা প্রত্যাশা করছি। যেহেতু সব গণতান্ত্রিক সংস্থা বর্তমান শাসকগোষ্ঠীর অধীনে ধ্বংস হয়ে গেছে, তাই তাদের বহাল রেখে গণতন্ত্রের প্রতিষ্ঠা এখন একটি দুঃস্বপ্ন। তদুপরি আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হোক, যাতে করে বাংলাদেশে ন্যায়বিচার, স্বাধীন মতপ্রকাশ, গণতন্ত্র এবং প্রাতিষ্ঠানিক সংস্কার সুনিশ্চিত হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন