অভিবাসনকুয়েত প্রবাসীদের জন্য সুখবর

কুয়েত প্রবাসীদের জন্য সুখবর

আন্তর্জাতিক ডেস্ক

সাধারণ ক্ষমার মেয়াদ শেষে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে বহু প্রবাসীকে। গ্রেপ্তার প্রবাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার পাশাপাশি নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কথা জানিয়েছে কুয়েত সরকার।

এর মধ্যেই দেশটি জানাল, বৈধ প্রবাসীদের জন্য নতুন এক সুবিধা আনছে তারা। এর আওতায় দেশটিতে বসবাসকারী প্রবাসীরা নিজেদের দেশ থেকে পরিবারের সদস্যদের কুয়েতে নিয়ে আসতে পারবেন।

গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদেনে বলা হয়েছে, কুয়েতে বসবাসকারী যেসব প্রবাসীর বিশ্ববিদ্যালয় ডিগ্রি নেই তারা এই নতুন সুবিধার আওতায় পরিবারের সদস্যদের নিজ দেশ থেকে কুয়েতে আনতে পারবেন। তবে এ জন্য ওই প্রবাসীর মাসিক আয় হতে হবে অন্তত ৮০০ কুয়েতি দিনার।

এতে করে প্রবাসীরা স্ত্রী ও সন্তানদের নিয়ে আসার অনুমতি পাবেন। তবে, এতে কিছু শর্ত আরোপ করা হয়েছে। এরই মধ্যে পরিবারের সদস্যদের কুয়েতে আনতে আবেদন গ্রহণ শুরু হয়েছে।

এদিকে, গত শুক্রবার কুয়েতের রাজধানী কুয়েত সিটির অদূরে বিদাইদ আল গার এলাকা অবরুদ্ধ করে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় অসংখ্য প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

কুয়েত সিটির গভর্নর আব্দুল্লাহ সালেম বলেন, ‘অভিযানটি আকস্মিক মনে হলেও এটি নিয়মিত অভিযানের অংশ।’

এ বিষয়ে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী কুয়েত সিটির দক্ষিণাঞ্চল আল ফাওয়ারনিয়াতেও অভিযান চালিয়ে বেশ কয়েকজন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশপাশি নিজ দেশে ফেরত পাঠানোরও উদ্যোগ নেওয়া হচ্ছে।

এখন পর্যন্ত কতজন প্রবাসীতে গ্রেপ্তার করা হয়েছে, তা সুনির্দিষ্টভাবে জানায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত মার্চে অবৈধ অভিবাসীদের বৈধ হতে তিন মাস সময় বেঁধে দিয়েছিল কুয়েত সরকার। ওই তিন মাসে কারও বিরুদ্ধে অভিযান চালানো হয়নি। কিন্তু নির্ধারিত কময়ের মধ্যেও যারা বৈধ হতে পারেননি তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে কুয়েত সরকার।

তবে গত তিন মাসে প্রচুর অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফিরে যাওয়ারও সুযোগ দিয়েছে কুয়েত। ওই সময়ে প্রচুর প্রবাসী কুয়েত ছেড়েছেন।

কুয়েতে মোট জনসংখ্যা ৪৮ লাখ। এর মধ্যে ৩৩ লাখই বিদেশি। প্রবাসীনির্ভর দেশটির সরকার সম্প্রতি অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে অঠোর অবস্থান নেওয়া শুরু করেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন