অভিবাসনকুয়েতে চলছে ব্যাপক ধরপাকড়, বহু প্রবাসী গ্রেপ্তার

কুয়েতে চলছে ব্যাপক ধরপাকড়, বহু প্রবাসী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হওয়ার পর অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় অভিযান চালাচ্ছে কুয়েত।
শুক্রবার দুটি নতুন এলাকায় অভিযান চালিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

কুয়েতের সংবাদমাধ্যমে বলা হয়েছে, রাজধানী কুয়েত সিটির শহরতলী বিনাইদ আল গার এলাকাটি অবরুদ্ধ করে আকস্মিক অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এতে অনেক প্রবাসীকে গ্রেপ্তার করা হয়।

সিটির গভর্নর আব্দুল্লাহ সালেম জানিয়েছে এই অভিযানে উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে তিনি নিজে উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, “এই আকস্মিক অভিযান আমাদের অন্যান্য অভিযানের একটি অংশ।”

তিনি জানান, একই কায়দায় কুয়েত সিটির দক্ষিণাঞ্চল আল ফাওয়ারনিয়াতেও অভিযান চালানো হয়েছে। সেখানে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিজ দেশে ফেরত পাঠানো হবে। তবে ঠিক কতজনের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হবে সেটি নির্দিষ্ট করে জানানো হয়নি।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যেসব প্রবাসী নিজেদের কাগজপত্র বৈধ করতে পারেননি তাদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে। এ বছরের মার্চে কুয়েতে অবৈধ অভিবাসীদে বৈধ হতে তিন মাসের একটি সময় দেওয়া হয়। এই সময় কোনো অভিযান ও কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু এই সময়েও যারা বৈধ হতে পারেননি তাদের বিরুদ্ধে এখন কঠোর হচ্ছে দেশটি।

এমনকি এই তিন মাসে অবৈধ অভিবাসীদের কোনো ধরনের জেল জরিমানা ছাড়া নিজ দেশে ফেরত যাওয়ার সুযোগও দেওয়া হয়েছিল। যারা সুযোগটি ব্যবহার করে কুয়েত ছেড়েছেন তারা চাইলে বৈধ উপায়ে আবার যেতে পারবেন।

উল্লেখ্য, কুয়েতে সব মিলিয়ে ৪৮ লাখ মানুষের বসবাস। যার মধ্যে ৩৩ লাখই বিদেশি। দেশটি প্রবাসী নির্ভর। তবে সাম্প্রতিক সময়ে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া শুরু করেছে তারা।

সূত্র: গালফ নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন