অভিবাসনমালয়েশিয়ায় ৩ বাংলাদেশিসহ ১৪৫ অভিবাসীকে আটক

মালয়েশিয়ায় ৩ বাংলাদেশিসহ ১৪৫ অভিবাসীকে আটক

মালয়েশিয়া অফিস

মালয়েশিয়ার জোহর রাজ্যে অভিযান চালিয়ে ৩ বাংলাদেশিসহ ১৪৫ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।

রোববার (১৪ জুলাই) ৪টি অভিযানে বিভিন্ন দেশের ১৪৫ জন অবৈধ অভিবাসীকে আটক করার কথা জানায় রাজ্যের অভিবাসন বিভাগ। সোমবার (১৫ জুলাই) রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক মোহাম্মদ রুশদি মোহদ দারুস এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেন।
বিবৃতিতে তিনি বলেন, স্থানীয় জনসাধারনের অভিযোগের পর দেশটির স্থানীয় সময় সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত জোহর ইমিগ্রেশন বিভাগের অ্যানফোর্সমেন্ট বিভাগের কর্মকর্তাদের একটি দল অভিযান পরিচালনা করে। চারটি অভিযানে মোট ২০৩ জন প্রবাসীর কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৪৫ জনকে বিভিন্ন অপরাধের জন্য আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, আটকদের মধ্যে মিয়ানমারের ৯০ জন পুরুষ ও ১৮ জন নারী, ২৭ জন নেপালি পুরুষ, ৪ জন ইন্দোনেশিয়ান পুরুষ ও ৩ জন নারী এবং ৩ জন বাংলাদেশি। তাদের নাম পরিচয় জানানো হয়নি। তবে বলা হয়ছে আটককৃতদের বয়স ১৮ থেকে ৪৪ বছর।

তিনি জানান, পাসপোর্টের শর্ত লঙ্ঘনের দায়ে বিভিন্ন অপরাধের জন্য তাদের আটক করা হয়েছে। আটকদের বৈধ কোনো পাসপোর্ট বা ওয়ার্ক পারমিট না নিয়ে দীর্ঘকাল অবৈধভাবে মালয়েশিয়ায় বসবাস করায় তাদের আটক করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন