অভিবাসনপ্রবাসী ছোট ভাইয়ের মরদেহ গ্রহণ করতে গিয়ে মারা গেলেন...

প্রবাসী ছোট ভাইয়ের মরদেহ গ্রহণ করতে গিয়ে মারা গেলেন বড় ভাই

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমান প্রবাসী ছোট ভাই তাজুল ইসলামের মরদেহ গ্রহণ করতে যাওয়ার পথে স্ট্রোক করে মারা গেলেন বড় ভাই মো. দ্বীন ইসলাম।

বুধবার (১০ জুলাই) রাত সাড়ে ১০টায় মারা যান বড় ভাই দ্বীন ইসলাম।

নিহত মো. দ্বীন ইসলাম ও তাজুল ইসলাম নোয়াখালী সোনাইমুড়ীর জয়াগ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আনন্দীপুর গ্রামের সরওয়ার্দী পাটোয়ারী বাড়ির সিদ্দীক উল্যাহ মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (১১ জুলাই) বাদ জোহর জানাজা শেষে বড় ভাই মো. দ্বীন ইসলামকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

স্থানীয় সাংবাদিক মো. নজির উল্যাহ বলেন, ওমান প্রবাসী ছোট ভাই তাজুল ইসলাম গত তিন দিন আগে মারা যান। তার মরদেহ আনতে নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন বড় ভাই। পথে বড় ভাই দ্বীন ইসলাম হার্ট অ্যাটাক করে মারা যান। বৃহস্পতিবার বাদ জোহর নিজ বাড়িতে বড় ভাইয়ের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জয়াগ ইউনিয়নের চেয়ারম্যান শওকত আকবর বলেন, ছোট ভাইয়ের মরদেহ আজ রাতে ঢাকায় পৌঁছাবে। দুই সহোদরের এমন মৃত্যুর ঘটনায় গোটা পরিবার এখন শোকস্তব্ধ। মর্মস্পর্শী এ খবরে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন