অভিবাসনজার্মানি: শরণার্থী শিবিরে বিস্ফোরণ, আগুন

জার্মানি: শরণার্থী শিবিরে বিস্ফোরণ, আগুন

ডেস্ক রিপোর্ট

জার্মানিতে আশ্রয়প্রার্থীদের একটি আবাসস্থলে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ পুলিশ একটি অগ্নিকাণ্ড নিয়ে তদন্ত করার সময়ই বিস্ফোরণটি ঘটলে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন৷ ঘটনাস্থল থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷

নর্ডহাইডের বুখোলজে একটি শরণার্থী শিবিরে সোমবার বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে জার্মানির উত্তরাঞ্চলের পুলিশ৷

দুপুরের দিকে অগ্নিকাণ্ডের তথ্য পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ৷ এক বিবৃতিতে তারা জানিয়েছে যে, দুই পুলিশ সদস্য ভবনটির দুই কর্মীকে সঙ্গে নিয়ে ভবনে প্রবেশ করেন৷ সেখানে তারা গ্যাসোলিনের গন্ধ পেয়েছিলেন৷

‘ভবনটিতে হঠাৎ বিস্ফোরণ ঘটে৷ ফলে পুরো ভবনে আগুন ধরে যায়৷ এতে অনেকে আহত হন, কয়েকজনের অবস্থা গুরুতর,’ জানিয়েছে পুলিশ৷

ভবনটি থেকে একটি মরদেহও উদ্ধার করা হয়েছে৷ তিনি নারী, তবে তার পরিচয় এখনো জানা যায়নি৷

পুলিশ আরো জানিয়েছে, আহতদের প্রয়োজন অনুযায়ী ঘটনাস্থলে এবং চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে৷

পরিস্থিতি নিয়ন্ত্রণে সব দমকল কর্মী, উদ্ধারকারী দল এবং পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয় বলেও পুলিশের তরফ থেকে জানানো হয়েছে৷

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন