অভিবাসনঅনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে ফ্রন্টেক্সের সঙ্গে সার্বিয়ার চুক্তি

অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে ফ্রন্টেক্সের সঙ্গে সার্বিয়ার চুক্তি

ডেস্ক রিপোর্ট

অনিয়মিত অভিবাসন ও আন্তঃসীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সুরক্ষা সংস্থা ফ্রন্টেক্স-এর সঙ্গে চুক্তি করেছে সার্বিয়া৷ এর আওতায় দেশটির স্থল সীমান্তে ও জলসীমায় নজরদারির পাশাপাশি সার্বিয়ার সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করবে ফ্রন্টেক্স৷

মধ্যপ্রাচ্য, আফগানিস্তান, পাকিস্তান এবং উত্তর আফ্রিকার হাজারো অভিবাসনপ্রত্যাশী বলকান রুটভুক্ত তুরস্ক, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া এবং সার্বিয়া হয়ে পশ্চিমা ইউরোপের ধনী দেশগুলোতে পৌঁছানোর চেষ্টা করেন৷

সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে মঙ্গলবার ফ্রন্টেক্সের পক্ষে চুক্তিতে সই করেন ইউরোপীয় কমিশনের স্বরাষ্ট্র কমিশনার ইলফা ইয়োহানসন৷ চুক্তি সই শেষে সার্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ইভিকা ডাচিক বলেন, এই চুক্তি বলকান দেশগুলোকে তাদের সীমান্তের নিরাপত্তা জোরদারে সহায়তা করবে৷

ডাচিক সাংবাদিকদের আরো বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন থেকে আসা কর্মকর্তারা আমাদের সীমান্ত পুলিশের সঙ্গে মিলে কাজ করবে৷ এতে অনিয়মিত অভিবাসনের চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়টি আরো কার্যকর হবে৷’

ইউরোপীয় কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ, মানবপাচারকারীদের ঠেকাতে এবং আগ্নেয়াস্ত্র পাচার ও সংগঠিত অপরাধের ঝুঁকি বিবেচনায় সব অভিবাসন রুটে সীমান্ত ব্যবস্থাপনা জোরদার করার কোনো বিকল্প নেই৷’

২০১৯ সালের ইউরোপীয় ইউনিয়নের রেগুলেশন অনুযায়ী, যেসব দেশের সঙ্গে ফ্রন্টেক্স চুক্তি করবে সেসব দেশে সীমান্তে নজরদারি ও সীমান্তে আসা ব্যক্তিদের নিবন্ধনের দায়িত্ব পালন করতে পারে৷

২০২১ সালের একটি সমঝোতার মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হাঙ্গেরি, বুলগেরিয়া, রোমানিয়া এবং ক্রোয়েশিয়ার সঙ্গে থাকা সার্বিয়ার সীমান্তে যৌথ অভিযানের অনুমতি পেয়েছিল ফ্রন্টেক্স৷ কিন্তু নতুন এই চুক্তিতে সেই সুযোগকে আরো প্রসারিত করা হলো৷

সার্বিয়ার সঙ্গে পশ্চিম বলকান দেশ বসনিয়া, মন্টিনিগ্রো, উত্তর মেসিডোনিয়া এবং কসোভোর সীমানাও রয়েছে, যদি কোথাও কোথাও সীমান্ত বিরোধও রয়েছে৷ তবে পশ্চিম বলকানভুক্ত ছয়টি দেশের মধ্যে এখন পর্যন্ত সার্বিয়া, উত্তর মেসিডোনিয়া, আলবেনিয়া এবং মন্টিনিগ্রো ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের সঙ্গে চুক্তি সই করেছে৷

ফ্রন্টেক্স জানিয়েছে, গত বছরের প্রথম ১০ মাসে অন্তত এক লাখ অভিবাসনপ্রত্যাশী বলকান রুটটি ব্যবহার করেছেন৷

২০১২ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার চেষ্টায় আছে সার্বিয়া৷ কিন্তু দেশটির বিরুদ্ধে অভিবাসনপ্রত্যাশীদের উপর হামলা এবং তাদের প্রতিবেশী দেশে জোর করে ফেরত পাঠানোর অভিযোগ রয়েছে৷ অবশ্য, অভিযোগগুলো বরাবরই অস্বীকার করে আসছে সার্বিয়া সরকার৷

সূত্র: ইনফোমাইগ্রেন্টস।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন