অভিবাসনবাংলাদেশি শ্রমিক নিয়োগের সীমা তুলে নেবে মালদ্বীপ

বাংলাদেশি শ্রমিক নিয়োগের সীমা তুলে নেবে মালদ্বীপ

 মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ থেকে

বাংলাদেশি শ্রমিক নিয়োগের সীমা তুলে নেবে মালদ্বীপ। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান গত ২৫ জুন পার্লামেন্টের ন্যাশনাল সিকিউরিটি সার্ভিসেস কমিটির সঙ্গে বৈঠকে এ তথ্য জানান।

তিনি বলেন, মালদ্বীপে প্রায় ৯৬ হাজার বাংলাদেশি শ্রমিক রয়েছে। আমরা সংসদে এই সীমা তুলে নেওয়ার জন্য সুপারিশ করব। তবে, সুরক্ষা ব্যবস্থা পুরোপুরি চালু না করা পর্যন্ত আমরা সুপারিশ করব না।

তিনি আরও বলেন, মালদ্বীপে শ্রমের বর্তমান চাহিদা এবং ভবিষ্যতের জন্য চিন্তা করে বাংলাদেশি শ্রমিকের ওপর যে ১ লাখ সীমা নির্ধারণ করা হয়েছে, তা আমাদের অবশ্যই বাদ দিতে হবে। নির্দিষ্ট সুরক্ষা ব্যবস্থা বাস্তবায়ন না করে বাদ দেওয়া যাবে না, যার মধ্যে প্রধান হলো সব প্রবাসীর বায়োমেট্রিক তথ্য রেকর্ড করার ব্যবস্থা তৈরি করা।

আলী ইহুসান বলেন, অফিসিয়াল ওয়ার্ক পারমিটের পাশাপাশি প্রবাসীরা যে দ্বীপে কাজ করে সেখান থেকে আলাদা পারমিট দেওয়ার ব্যাবস্থা করা হবে। তাহলে অবৈধ অভিবাসন সমস্যা কমতে পারে।

উল্লেখ্য, বাংলাদেশের শ্রমিক সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে বলে ঘোষণা দেওয়ার পর ২০১৯ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নিয়োগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল মালদ্বীপ।

এদিকে মালদ্বীপের অবৈধ অভিবাসন রুখতে ‘কুরাঙ্গি’ নামে বিশেষ অভিযান শুরু করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত এপ্রিলে বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নিয়োগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন