অভিবাসনপ্রবাসীদের স্বার্থ সুরক্ষায় ট্রাইব্যুনাল গঠনের দাবি

প্রবাসীদের স্বার্থ সুরক্ষায় ট্রাইব্যুনাল গঠনের দাবি

অনলাইন ডেস্ক

প্রবাসীদের বাংলাদেশে থাকা সম্পদসহ নানা স্বার্থ সুরক্ষায় বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)। গত শনিবার সুইডেনের রাজধানী স্টকহোমে এক সেমিনারে এ দাবি জানান প্রবাসী নেতারা।

এইচআরপিবি সুইডেন শাখার সভাপতি গোলাম রব্বানির সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রেসিডেন্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। সেমিনার পরিচালনা করেন এইচআরপিবি সুইডেন শাখার উপদেষ্টা ফকরুদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তৃতায় মনজিল মোরসেদ প্রবাসীদের আইনি অধিকারসহ বাংলাদেশের মানবাধিকারের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, প্রবাসীরা বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছেন। বাংলাদেশের অর্থনীতিতে বিরাট অবদান রয়েছে তাদের। কিন্তু দীর্ঘদিন ধরে আমেরিকা, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে স্থায়ীভাবে বসবাসকারী অনেক বাংলাদেশি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ও নিজের ক্রয়কৃত সম্পত্তি নিয়ে নানাভাবে বিড়ম্বনার শিকার হচ্ছেন। আইনি জটিলতার কারণে প্রবাসীদের স্বার্থ সুরক্ষা ব্যাহত হয় বিভিন্নভাবে।

‌‘তাই প্রবাসীদের সম্পদ ও সম্পত্তির নিরাপত্তাসহ তাদের স্বার্থ সুরক্ষার প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন সময়ের দাবি।’

সভায় প্রবাসীদের আইনি অধিকার প্রতিষ্ঠায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন সংক্রান্ত ৯ দফা সুপারিশ পেশ করেন মনজিল মোরসেদ।

এগুলো বাস্তবায়িত হলে দেশে প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী হাফিজ চৌধুরী, খুরশেদ আলম চৌধুরী, এইচআরপিবির সুইডেন শাখার সম্পাদক মীর মোয়াল্লেম হোসেন, উপদেষ্টা লিয়াকত হোসাইন, উপদেষ্টা মনজুরুল হক ইলিয়াস এবং প্রচার সম্পাদক আয়নুল হক।

অনুষ্ঠানে বক্তারা মানবাধিকার, পরিবেশ ও প্রবাসীদের সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখার জন্য এইচআরপিবি প্রেসিডেন্ট মনজিল মোরসেদকে ধন্যবাদ জানান।

সভায় প্রবাসীরা বলেন, তারা দেশে বিনিয়োগ করতে চান, কিন্তু আইনি জটিলতা, আমলাতান্ত্রিক জটিলতা, নিরাপত্তাহীনতা, অনিশ্চয়তা এবং অতীতের তিক্ত অভিজ্ঞতার কারণে বিনিয়োগে সাহস পাচ্ছেন না।

প্রশাসনের নানা পর্যায়ের দুর্নীতির কারণে প্রবাসীরা দেশে বিনিয়োগ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অভিযোগ করে বক্তারা বলেন, প্রবাসীদের আইনি অধিকার প্রতিষ্ঠায় বিশেষ ট্রাইব্যুনাল গঠিত হলেই তারা দেশে বিনিয়োগে উৎসাহী হবেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন