অভিবাসনমালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের ক্ষতিপূরণ দেয়া হবে: প্রতিমন্ত্রী

মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের ক্ষতিপূরণ দেয়া হবে: প্রতিমন্ত্রী

ঢাকা অফিস

অনুমতি পেয়েও যেসব বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় যেতে পারেননি তাদের ক্ষতিপূরণ দেয়া হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট ঘটনায় প্রকৃত দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

সোমবার (২৪ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী।

মালয়েশিয়া কর্মী পাঠানো নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে শফিকুর রহমান চৌধুরী বলেন, যাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র থাকার পরও মালয়েশিয়া যেতে পারেনি তাদের তদন্ত কমিটির কাছে অভিযোগ করতে বলা হয়েছে। ইতোমধ্যে ৩ হাজারেরও বেশি অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত কমিটি অভিযোগ যাচাই-বাছাই করবে। যারা এ পরিস্থিতি তৈরির জন্য প্রকৃত দায়ী তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত কর্মীরা যাতে ক্ষতিপূরণ পায় তার ব্যবস্থা নেওয়া হবে।

আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, চলতি অর্থবছরের মে মাস পর্যন্ত ১১ লাখ ৪৩ হাজার ৮২৩ জন বাংলাদেশির প্রবাসে কর্মসংস্থান হয়েছে।

এদিকে বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য বলছে, গত ২১ মে পর্যন্ত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় পাঁচ লাখ ২৩ হাজার ৮৩৪ জন কর্মীকে মালয়েশিয়া যাওয়ার অনুমোদন দেয়। ২১ মের পর আর অনুমোদন দেওয়ার কথা না থাকলেও বিএমইটির তথ্য বলছে, মন্ত্রণালয় আরও এক হাজার ১১২ জন কর্মীকে দেশটিতে যাওয়ার অনুমোদন দেয়। যাদের ৩১ মে এর মধ্যে যাওয়ার অনুমতি দিয়েছিল মালয়েশিয়া। কিন্তু শেষ পর্যন্ত ৩০ হাজারের বেশি বাংলাদেশি মালয়েশিয়ায় যেতে পারেনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন