অভিবাসনঅনুমতি ছাড়া হজ পালন করলে প্রবাসীদের ফেরত পাঠাবে সৌদি

অনুমতি ছাড়া হজ পালন করলে প্রবাসীদের ফেরত পাঠাবে সৌদি

ডেস্ক রিপোর্ট

আগামী ১৬ জুন সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এরই মধ্য বিভিন্ন দেশ থেকে যেতে শুরু করেছেন হজযাত্রীরা। তবে সৌদিতে বসবাসকারীদের হজ পালন করতে নিতে হয় অনুমোদন।

সৌদির স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, সৌদিতে বসবাসকারী কোনো প্রবাসী যদি অনুমোদন ছাড়া হজ পালন করে তাহলে অভিযুক্তকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। এমনকি পুনরায় প্রবেশের ক্ষেত্রেও বাধা দেওয়া হবে।

তাছাড়া যারা হজের নিয়ম ভঙ্গ করবে তাদেরকে ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে। সৌদির নাগরিক, বাসিন্দা কিংবা ভ্রমণকারীর ক্ষেত্রেও জরিমানা করা হবে।

সৌদির পাবলিক সিকিউরিটি জোর দিয়ে বলেছে, একই অপরাধ বারবার করা ব্যক্তিদের জন্য জরিমানার অঙ্ক দ্বিগুণ করা হবে। সংস্থাটি হজ প্রবিধানগুলো মেনে চলার গুরুত্বের ওপর জোর দেওয়ার পাশাপাশি হাজিদের নিরাপদে, আরামদায়ক এবং শান্তিপূর্ণভাবে পবিত্র হজ পালন নিশ্চিত করার জন্য নির্দেশ মেনে চলার ওপরও জোর দিয়েছে।

কোনো নিয়ম ভঙ্গের ঘটনা কর্তৃপক্ষকে জানাতে সৌদি মন্ত্রণালয় নাগরিকদের মক্কা, রিয়াদ এবং পূর্বাঞ্চলের জন্য টোল-ফ্রি নম্বর ৯১১ এবং অন্যান্য অঞ্চলের জন্য ৯৯৯-এ যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।

হজের নিয়ম পালনের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া ও হজযাত্রীরা যাতে সুন্দর ও আরামদায়কভাবে তাদের কার্যক্রম পালন করতে পারে, সে জন্যই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় মন্ত্রণালয়টি।

নিয়ম অনুযায়ী, আগামী ১৪ জুন শুক্রবার থেকে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা। সৌদি আরবের অভ্যন্তরীণ ও সারা বিশ্ব থেকে দেশটিতে জড়ো হওয়া হজযাত্রীরা এই দিন থেকে হজের যাবতীয় আনুষ্ঠানিকতা শুরু করবেন।

সূত্র: গাল্ফ নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন