অভিবাসনবাংলাদেশিকে ছিনতাইয়ের দায়ে শাস্তি পেলো মালয় পুলিশসহ ৪জন

বাংলাদেশিকে ছিনতাইয়ের দায়ে শাস্তি পেলো মালয় পুলিশসহ ৪জন

মালয়েশিয়া অফিস

মালয়েশিয়ায় দুই বাংলাদেশি নাগরিকের কাছ থেকে সোনা, নগদ অর্থ এবং মোবাইল ছিনতাইয়ের দায়ে পুলিশসহ ৪ জন স্থানীয় নাগরিককে শাস্তি দিয়েছে দেশটির আদালত। দুই সপ্তাহ আগে দলবদ্ধ হয়ে বাংলাদেশিদের ছিনতাই করেছিল অভিযুক্তরা।

গত শুক্রবার (২৪ মে) কুয়ালালামপুরে দুটি ভিন্ন দায়রা আদালতের দুটি মামলার বিচারে অভিযুক্তদের শাস্তি দেন।

এর আগে গত ১১ মে বেলা ১টা ৫ মিনিটে জালান মুন্সি আব্দুল্লাহতে একটি বিপণী বিতানের পার্কিং এলাকায় এই ছিনতাই সংঘটিত হয়।

জানা গেছে, পুলিশের কর্পোরাল ৩৪ বছর বয়সী নরিজাম আম্বিয়াহ বিচারক ইজরালিজাম সানসুইয়ের কাছে তার অপরাধ স্বীকার করে জবানবন্দি দেন। নরিজাম এবং তার সহযোগী আরিফ হোসাইন নামে এক বাংলাদেশির কাছ থেকে একটি ব্র্যাসলেট এবং একটি নেকলেস ছিনতাই করে। যার মূল্য ২ লাখ ৬৪ হাজার রিঙ্গিত বা প্রায় ৬৬ লাখ টাকা। এছাড়াও ৪ হাজার ২০২ রিঙ্গিত বা ১ লাখ ৫ হাজার টাকা, একটি মোবাইল ফোন, ব্যাংক কার্ড, টাচ এন্ড গো কার্ড ছিনতাই করেন।

একইভাবে সাকেল আহমেদ নামে আরেক বাংলাদেশির থেকে ২ লাখ ৩১ হাজার রিঙ্গিত বা ৫৭ লাখ ৭৫ হাজার টাকার অলংকার, ছয়টি মোবাইল ফোন এবং নগদ ৩ হাজার ৬০০ রিঙ্গিত বা ৯০ হাজার টাকা ছিনতাই করে এই চক্র।

পেনাল কোডের ৩৯৫ ধারায় উক্ত অপরাধের জন্য সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড এবং বেত্রাঘাতের বিধান রয়েছে। আদালত অপরাধী পুলিশ কর্মকর্তাকে ১০ হাজার রিঙ্গিত বা আড়াই লাখ টাকা জরিমানা করেন এবং প্রতিমাসে একবার নিকটস্থ থানায় রিপোর্ট করার আদেশ দেন।

এ ঘটনায় অপর অভিযুক্তরা হলেন, ৩৪ বছর বয়সী মো. কামরুজ্জামান ইমরান, ৩৩ বছর বয়সী মুহামদ আজম আবদুর রহিম এবং ৪৫ বছর বয়সী রোসাইজাল লাজাত। তাদের সবাইকে জনপ্রতি ৮ হাজার রিঙ্গিত বা ২ লাখ টাকার বিনিময়ে জামিন দেয়া হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন