অভিবাসনদুবাইয়ের হিমঘরে সাড়ে ৩ মাস ধরে পড়ে আছে প্রবাসীর...

দুবাইয়ের হিমঘরে সাড়ে ৩ মাস ধরে পড়ে আছে প্রবাসীর লাশ

নওগাঁ প্রতিনিধি:

পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে তিন বছর আগে দুবাই পাড়ি জমান নওগাঁর রাণীনগর উপজেলার এনায়েতপুর পশ্চিমপাড়া গ্রামের মরহুম জামাল জোয়ারদারের ছেলে মিন্টু হোসেন। কিন্তু ভাগ্যের পরিহাস, সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। প্রায় সাড়ে তিন মাস ধরে হাসপাতালের হিমঘরে লাশ পড়ে রয়েছে। অর্থ সঙ্কটের কারণে তার লাশ দেশে ফেরাতে পারছেন না স্বজনরা।

মিন্টুর লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে দাবি জানিয়েছে স্বজনরা।

মিন্টুর পরিবার সূত্রে জানা গেছে, মিন্টু দেশে মেকানিক পেশায় ছিলেন। তার পরিবারের সচ্ছলতা ফেরাতে ঋণ করে একটি কোম্পানির ভিসায় ২০২১ সালে পারি জমান দুবাইয়ে। কয়েক মাসের মাথায় ভিসার মেয়াদ শেষ হওয়ায় তিনি হয়ে যান অবৈধ প্রবাসী। অনেক চেষ্টার পরেও বৈধ প্রবাসী হতে পারেননি তিনি।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে স্ট্রোক করে দুবাইয়ে একটি হাসপাতালে মারা যান তিনি। মিন্টুর স্ত্রী পারভীন বেগম জানান, স্বামীর লাশটি দেশে আনার জন্য প্রায় পৌনে তিন লাখ টাকা লাগবে। এত টাকাতো আমাদের পরিবারের কারও কাছে নেই। তাই স্বামী মিন্টুর লাশটি এখনো দেশে আনতে পারিনি।
তিনি আরও জানান, একদিকে স্বামীর লাশ আনতে অর্থের প্রয়োজন। অন্যদিকে পরিবারের ঋণের বোঝা এবং দুটি কন্যাসন্তান নিয়ে অসহায় হয়ে পড়েছি। সরকার এবং সমাজের বিত্তবান সহৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা পেলে স্বামী মিন্টুর লাশটি বাড়িতে আনা সম্ভব। তাই আর্থিক সহযোগিতা চেয়েছেন মিন্টুর পরিবার। (মৃত প্রবাসী মিন্টুর পরিবারের নগদ অ্যাকাউন্ট নম্বর- ০১৭৩৫-১৯১৭৭৩)।

এ বিষয়ে রাণীনগরের ইউএনও উম্মে তাবাসসুম বলেন, মিন্টু নামে এক প্রবাসীর মৃত্যুর খবর পেয়েছি। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারকে সহযোগিতা করার চেষ্টা করব।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন