অভিবাসনপ্রবাসী স্বামীকে তালাক, প্রেমিকের বাড়িতে অনশন তরুণীর

প্রবাসী স্বামীকে তালাক, প্রেমিকের বাড়িতে অনশন তরুণীর

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

কুমিল্লার দেবিদ্বারে প্রবাসী স্বামীকে তালাক দিয়ে প্রেমিকের বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশনে বসেছেন এক তরুণী। শনিবার (১১ মে) সকাল থেকে উপজেলার ধামতি ইউনিয়নের সোতপুকুরিয়া গ্রামের মাঝি বাড়িতে অনশন করে আসছেন ওই তরুণী।

পাভেল মাঝি ধামতি ইউনিয়নের সোতপুকুরিয়া গ্রামের বাসিন্দা।

অনশনরত তরুণী জানায়, তার সাথে যুবক পাভেল মাঝির চার বছরের প্রেমের সম্পর্ক। গত তিন মাস আগে পাভেল মাঝির বিয়ের প্রলোভনে পরে প্রবাসী স্বামীকে তালাক দেন ওই তরুণী। এদিকে পাভেলের পরিবার এ বিয়ে মানতে রাজি না হওয়ায় ওই তরুণীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় পাভেল। পরে শনিবার সকালে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেন তিনি।

অনশনে বসা তরুণী অভিযোগ করে বলেন, পাভেলের সঙ্গে আমার চার বছরের প্রেমের সম্পর্ক। বিভিন্ন সময়ে আবাসিক হোটেলে আমাদের শারীরিক সম্পর্ক হয়েছে। এমনকি আমার বাড়িতে এসেও আমার সঙ্গে রাতে থেকেছে। এসব কিছু পাভেলের পরিবার জানত। সে একটি মসজিদের হুজুর ডেকে আমার সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু সে চালাকী করে কাবিন বা কোনো কাগজপত্র করেনি। আমি তাকে খুব বিশ্বাস করতাম। আমার প্রবাসী স্বামী যে টাকা-পয়সা আমার কাছে পাঠাত আমি সব তার পেছনে খরচ করেছি।

তিনি আরও বলেন, আমার স্বামীকে ডির্ভোস না দিলে সে নাকি আমাকে বিয়ে করতে পারবে না। তার চাপে পড়ে গত তিন মাস আগে আমার প্রবাসী স্বামীকে ডির্ভোস দিয়েছি। আমি এখন সব হারিয়ে নিঃস্ব। আগের স্বামীর কাছেও যেতে পারছি না, পাভেলের কাছেও ঠাঁই নেই। বাধ্য হয়ে পাভেলের বাড়িতে এসেছি। পাভেল যদি আমাকে বিয়ে না করে আমি এ বাড়িতে আত্মহত্যা করব। আমার জীবন আমি শেষ করে দেব।

এ বিষয়ে পাভেলের মা বলেন, কোনো অবস্থাতেই আমি এ বিয়ে মানব না। ওই মেয়ের আরও আগে কয়েকটি বিয়ে হয়েছে। আমার ছেলেও যে ভালো তা বলছি না, দুজনই খারাপ।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. ইরুল ইসলাম বলেন, ঘটনাটি আমি আগে থেকেই জানতাম। মেয়ের বাবা ছেলেপক্ষের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গেছে শুনেছি। আজ মেয়ে যে ওই ছেলের বাড়িতে গেছে তা আমি জানি না।

রাজামেহার ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন সরকার বলেন, একজন ইউপি সদস্য পাঠিয়েছি ছেলের বাড়িতে। উভয়পক্ষকে নিয়ে রাতে বসে সমাধান করা হবে।

জানতে চাইলে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. নয়ন মিয়া বলেন, এ বিষয়ে কোনো পক্ষই আমার কাছে লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন