অভিবাসনঅবৈধ অভিবাসন ঠেকাতে বেলারুশের সঙ্গে সীমান্তে পোল্যান্ডের কড়াকড়ি আরোপ

অবৈধ অভিবাসন ঠেকাতে বেলারুশের সঙ্গে সীমান্তে পোল্যান্ডের কড়াকড়ি আরোপ

আন্তর্জাতিক ডেস্ক

অবৈধ অভিবাসন প্রত্যাশীদের রোধ করতে বেলারুশের সঙ্গে সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে পোল্যান্ড। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বৃহস্পতিবার বলেন- অভিবাসন প্রত্যাশীদের সে দেশে অবৈধ প্রবেশ রোধ করতে তারা বেলারুশের সঙ্গে সীমান্তজুড়ে ধাতব তারের বেড়াকে মজবুত করছে।

ভ্লাদিস্ল কোসিনিয়াক-কামিজ বেসরকারী রেডিও জেটকে বলেন, “ আমরা পোল্যন্ড-বেলারুশ সীমান্তের বেড়াকে মেরামত করছি, আরও শক্তিশালী করছি। এ ক্ষেত্রে ব্যয় হচ্ছে পোল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ”।

কোসিনিয়াক-কামিজ বলেন- যে সীমান্তের কাছে ওই অঞ্চলে পোল্যান্ড ও মিত্র দেশগুলির সামরিক বাহিনীর উপস্থিতিও নেটো ও ইউরোপীয় ইউনিয়নের পূর্বাঞ্চলীয় সীমান্তকে আরও মজবুত করতে সাহায্য করছে। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে সেই উপস্থিতি আরও বাড়ানো হয়েছে।

তিনি ওই সীমান্ত বরাবর এবং রাশিয়ার কালিনিনগ্রাদ ছিঁটমহল বরাবর প্রতিরক্ষামূলক বাংকার, ট্রেঞ্চ ও পরিখা খননের পক্ষে বক্তব্য রাখেন। বল্টিক রাষ্ট্রগুলো এ ধরনের পদক্ষেপ ইতোমধ্যেই নিয়েছে।

পোল্যান্ড বলছে ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নের মিত্র রাষ্ট্র পোল্যান্ডকে অস্থিতিশীল করে তোলার জন্য বেলারুশ ও রাশিয়ার পরিকল্পনা অনুযায়ী বিশেষত ২০২২ সালে বেলারুশ থেকে ব্যাপক সংখ্যায় অভিবাসন প্রত্যাশী অবৈধ লোকজন বেলারুশ থেকে পোল্যান্ডে প্রবেশ করে। গত বছর পোল্যান্ড ধাতব বেড়া নির্মাণের কাজ সম্পন্ন করার পর লোকজনের অবৈধ প্রবেশ অনেকটাই কমেছে , কিন্তু অবৈধ ভাবে সীমান্ত পার হওয়ার কিছু ঘটনা এখনও ঘটছে।

মন্ত্রীর এই মন্তব্যে এ ব্যাপারেও ইঙ্গিত দেয়া হয়েছে যে পোল্যান্ডের সীমান্তবর্তী দেশ ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধের সময়ে এই প্রতিবন্ধকতাকে ব্যাপক একটি প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন