অভিবাসনমে মাসেই আশ্রয়প্রার্থীদের যুক্তরাজ্যে ফেরত পাঠানো শুরু করবে আয়ারল্যান্ড

মে মাসেই আশ্রয়প্রার্থীদের যুক্তরাজ্যে ফেরত পাঠানো শুরু করবে আয়ারল্যান্ড

ডেস্ক রিপোর্ট

চলতি মে মাসের শেষের দিকে একটি আইন প্রণয়নের পরিকল্পনা করছে আইরিশ সরকার। এই আইনের ফলে উত্তর আয়ারল্যান্ডের সীমান্ত দিয়ে আসা আশ্রয়প্রার্থীদের যুক্তরাজ্যে ফেরত পাঠানোর সুযোগ তৈরি হবে বলে জানিয়েছে দেশটি।

আইরিশ বিচারমন্ত্রী হেলেন ম্যাকেন্টি বলেছেন, এই জরুরি আইনের ফলে তার সরকার অভিবাসীদের আশ্রয়প্রার্থনার আবেদন দ্রুত প্রক্রিয়াকরণের অনুমতি পাবে।

তিনি বলেন, ‘আমরা যখন ফেরত পাঠানোর কথা বলি তখন এটাকে কখনই প্রতিষেধক হিসাবে তুলে ধরি না৷ সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে যদি আমরা একটি কার্যকর অভিবাসনব্যবস্থার সুযোগ তৈরি করতে পারি৷ এর ফলে একটি শক্তিশালী কিন্তু ন্যায্য দ্রুত প্রক্রিয়াকরণ ব্যবস্থা চালু করা সম্ভব যাতে আবেদনগুলোর বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়া যায়৷’

গত মাসে যুক্তরাজ্য থেকে আশ্রয় চেয়ে আয়ারল্যান্ডে আসা অভিবাসীদের ফেরত পাঠানোতে নিষেধাজ্ঞা দিয়ে একটি রায় দেয় আইরিশ হাইকোর্ট৷।সেময় আদালত জানায়, অভিবাসীদের ফিরিয়ে দেয়ার সময় তারা কোনো ঝুঁকিতে পড়বে কিনা তা সুনির্দিষ্টভাবে জানায়নি আইরিশ সরকার৷

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস জানিয়েছেন, নতুন আইনে ২০২০ সালে যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডের মধ্যে সই হওয়া একটি চুক্তির ব্যবহারিক প্রয়োগের নির্দেশনা থাকবে৷

যুক্তরাজ্যকেও এই চুক্তির কথা মনে করিয়ে দিয়েছেন হ্যারিস৷ চুক্তিটি অনুসারে আশ্রয়প্রার্থীদের সীমান্তের দুই পাড়েই পাঠানোর সুযোগ রয়েছে৷

হেলেন ম্যাকেন্টি জানিয়েছেন, করোনা মহামারির সময় চুক্তিটি স্থগিত করায় ২০২০ সালের পর থেকে কাউকেই আয়ারল্যান্ড থেকে যুক্তরাজ্যে ফেরত পাঠানো হয়নি।

অন্যদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক মন্তব্য করেছেন, আয়ারল্যান্ডে অভিবাসীর সংখ্যা বেড়ে যাওয়াই প্রমাণ করে যে রুয়ান্ডা নীতি কাজ করছে।

কিন্তু তার এমন মন্তব্যের বিপরীতে ইংলিশ চ্যানেল অতিক্রম করে যুক্তরাজ্যে আসা অভিবাসীর সংখ্যায় রেকর্ড হয়েছে। বুধবার এক দিনে চ্যানেল অতিক্রম করে ৭০০ জনেরও বেশি অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছেছেন। এ বছর একদিনে চ্যানেল পারাপারের এটিই নতুন রেকর্ড।

ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে বুধবার ১৪টি নৌকায় মোট ৭১১ জন চ্যানেল পাড়ি দিয়েছেন। এই নিয়ে এ বছর চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে আসা অভিবাসীর সংখ্যা দাঁড়ালো আট হাজার ২৭৮ জনে।

সূত্র:ইনফোমাইগ্রেন্টস

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন