অভিবাসনসাপের কামড়ে প্রাণ গেল প্রবাসীর

সাপের কামড়ে প্রাণ গেল প্রবাসীর

নিজস্ব প্রতিবেদক, শরীয়তপুর

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় সাপের কামড়ে ইমামুল বেপারী (৩২) নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।

সখিপুরে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে সাপে কামড়ায়। শুক্রবার (২৬ এপ্রিল) সকালে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইমামুল বেপারী সখিপুর থানার সখিপুর ইউনিয়নের আনু সরকারের কান্দি গ্রামের রাজ্জাক বেপারীর ছেলে। চার ভাই তিন বোনের মধ্যে ইমামুল ছোট।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ইমামুল বেপারী গ্রামের এক পারিবারিক অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরেন। বাড়িতে তীব্র গরম থাকায়, রাত সাড়ে ১২টার দিকে বাড়ির সামনের সড়কে বাতাসে গিয়ে বসেন তিনি। তখন তাকে বিষধর সাপে কামড় দেয়। এ সময় তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন এসে ডান পায়ে সাপের কামড়ের চিহ্ন দেখতে পান। পরে পা রশি দিয়ে বেঁধে দিয়ে প্রথমে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়। সদর হাসপাতালে অ্যান্টিভেনম ইনজেকশন না থাকায় ইমামুলকে বাসায় নিয়ে যায় স্বজনরা। পরে শুক্রবার সকালে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন