অভিবাসনআমিরাতে সড়কে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

আমিরাতে সড়কে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

আমিরাত প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে গাড়ি দুর্ঘটনায় মুহাম্মদ আবু সাইয়্যিদ (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

স্থানীয় সময় সোমবার (২২ এপ্রিল) আবুধাবি সিটিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু সাইয়্যিদের কোম্পানির মালিক মুহাম্মদ সরোয়ার হোসেন বলেন, আবু সাইয়্যিদ আবুধাবির শিল্প নগরী মোছাফ্ফার লেবার ক্যাম্পে থাকতেন। সোমবার বন্ধুদের সাথে গভীর রাতে সিটিতে ঘুরতে যান তিনি। সেখান থেকে ফেরার পথে ড্রাইভার ওভার স্পিডে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনার শিকার হয়। এ ঘটনায় ড্রাইভারকে পুলিশ গ্রেপ্তার করেছে।
এ বিষয়ে আবুধাবি দূতাবাসের লেবার কাউন্সিলর হাজরা সাব্বির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং ইতোমধ্যে আমরা তার বাংলাদেশি মালিকানাধীন কোম্পানির সাথে কথা বলে লাশ দ্রুত দেশে পাঠানোর সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে তার স্বজনদের হাতে ছাড়পত্র দিয়ে দিয়েছি।

জানা গেছে, কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ময়নামতি বাজারস্থ বদুপাড়ার মুহাম্মদ হানিফের দুই ছেলে এক মেয়ের মধ্যে নিহত আবু সাইয়্যিদ সবার ছোট। অবিবাহিত আবু সাইয়্যিদ গত আড়াই বছর আগে আমিরাতে এসেছিলেন। এ সময় তারা নিহতের পরিবারের জন্য সরকারের সহযোগিতা কামনা করেন।

প্রসঙ্গত, কোম্পানির পক্ষ থেকে টিকিটের খরচের পাশাপাশি বেতনের বকেয়া টাকা আবু সাইয়্যিদের পিতার কাছে দেশে পাঠিয়েছেন বলেও জানান কোম্পানির স্পনসর মুহাম্মদ সরোয়ার হোসেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন