অভিবাসনস্পেন: সমুদ্রে অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর দায়ে ২ পাচারকারীর ৯ বছর...

স্পেন: সমুদ্রে অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর দায়ে ২ পাচারকারীর ৯ বছর করে কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট

মরক্কোর চার অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর দায়ে দুই মানবপাচারকারীকে নয় বছর করে কারাদণ্ড দিয়েছে স্প্যানিশ ছিটমহল সেউটার একটি আদালত৷ গতকাল ১৮ জুলাই সেউটার প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, দোষ স্বীকার করে দেয়া অভিযুক্ত দুই পাচারকারীর আত্মপক্ষ সমর্থনের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে কোনো বিচার ছাড়াই এই সাজা দেয়া হয়েছে৷

২০২৩ সালে উত্তর আফ্রিকার সংলগ্ন স্প্যানিশ ছিটমহল সেউটায় পৌঁছাতে একটি নৌকায় করে রওনা হয়েছিলেন মানবপাচারকারীরা ছাড়া মোট নয় ব্যক্তি৷ সেউটার কাছাকাছি আসার পর আটলান্টিক মহাসাগরে প্রচণ্ড বেগে বাতাস বইতে শুরু করে৷ তখন সেই নৌকায় থাকা নয় জনকে সমুদ্রে লাফিয়ে পড়ে সাঁতার কেটে তীরে পৌঁছাতে বাধ্য করে অভিযুক্ত দুই মানবপাচারকারী৷ পাঁচ জন সফল হলেও পানিতে ডুবে মারা যান মরক্কোর চার নাগরিক৷ ঘটনার কয়েকদিন পর তাদের মরদেহ উদ্ধার করা হয়৷

ওই ঘটনায় দোষী সাব্যস্ত করে দুই মানবপাচারকারীর প্রত্যেককে নয় বছরের কারাদণ্ড দিয়েছে আদালত৷ তাদের একজন মরোক্কোর নাগরিক অপরজন সেউটার৷ দোষী সাব্যস্ত দুই পাচারকারীকে ক্ষতিপূরণ হিসাবে মারা যাওয়া চার ব্যক্তির প্রত্যেকের পরিবারকে দুই লাখ পাঁচ হাজার ইউরো ক্ষতিপূরণ দেয়ারও নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটররা৷

দুই পাচারকারীর প্রত্যেকের বিরুদ্ধে অবহেলাজনিত হত্যাকাণ্ড এবং বিদেশি নাগরিকদের অধিকার খর্ব করার অভিযোগ আনা হয়েছিল৷ ১৭ জুলাই আত্মপক্ষ সমর্থন করে দোষস্বীকার করে নেয়ার আগে পাচারকারী দুই জনের প্রত্যেককে ৩২ বছরের কারাদণ্ড দেয়ার অনুরোধ জানায় প্রসিকিউটররা৷

অভিবাসনপ্রত্যাশীদের সমুদ্রে ঝাঁপ দিতে বাধ্য করার কয়েক মিনিট আগে রেকর্ড করা কিছু ভিডিওর সন্ধান পায় স্প্যানিশ সিভিল গার্ড পুলিশের একটি দল৷ সেই ভিডিওগুলোকে মামলার আলামত ধরে তদন্তের পর ২০২৩ সালের মার্চ মাসে সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়৷

আরেকটি ঘটনায়, গত নভেম্বরে পাঁচ জন অভিবাসীর মৃত্যুর দায়ে তিন জনকে গ্রেপ্তার করেছে স্প্যানিশ পুলিশ৷ স্পেনের মূল ভূখণ্ডের দক্ষিণ উপকূলে এই ঘটনাটি ঘটে৷ ওই ঘটনায় সন্দেহভাজন পাচারকারীরা অভিবাসনপ্রত্যাশীদের নৌকা থেকে লাফ দিতে বাধ্য করে৷ যারা রাজি হয়নি তাদের ছুরিকাঘাত করার হুমকি দেয়া হয়৷

মরক্কো থেকে উত্তর আফ্রিকার কাছের স্প্যানিশ ছিটমহল সেউটা বা মেলিলায় ঢুকতে বেশিরভাগ অভিবাসনপ্রত্যাশী বিশাল সীমান্ত বেড়া অতিক্রম করার চেষ্টা করেন৷

পশ্চিম আফ্রিকার দারিদ্র্য, সংঘাত এবং অস্থিতিশীলতা থেকে পালিয়ে সাব-সাহারা অঞ্চলের দেশগুলো থেকে হাজার হাজার অভিবাসী প্রতি বছর নৌকায় করে স্পেনে পৌঁছানোর চেষ্টা করেন৷ বেশিরভাগই মাছ ধরার নৌকা নিয়ে আটলান্টিকের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছান৷ ঝুঁকিপূর্ণ যাত্রায় অগুণতি মানুষকে মেনে নিতে হয় মৃত্যু৷

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ বছরের ১ জানুয়ারি থেকে ১৫ এপ্রিলের মধ্যে নৌকায় করে ১৬ হাজার ৬২১ জন অভিবাসনপ্রত্যাশী দেশটিতে পৌঁছেছেন৷ গত বছরের একই সময়ের তুলনায় ১১ হাজার ৬৮১ জন বেশি অভিবাসনপ্রত্যাশী এবার ইউরোপের দেশটিতে এসেছেন৷ তাদের বেশিরভাগই আটলান্টিক পাড়ি দিয়ে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন৷

সূত্র: ইনফোমাইগ্রেন্টস।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন