অভিবাসনভবনের পাঁচতলার সিঁড়ি থেকে পড়ে প্রবাসীর মৃত্যু

ভবনের পাঁচতলার সিঁড়ি থেকে পড়ে প্রবাসীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ফেনী

ফেনীতে একটি আবাসিক ভবনের পাঁচতলার সিঁড়ি থেকে পড়ে এক কুয়েত প্রবাসীর মৃত্যু হয়েছে। তার নাম সলিম উল্লাহ (৫৩)। বুধবার দুপুরের দিকে ফেনী শহরের পুরনো পুলিশ কোয়ার্টার এলাকার জহুর হোসেন চৌধুরী সড়কের মাঈন উদ্দিন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সলিম উল্লাহ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের নারানরকুরি গ্রামের আফজলের রহমানের ছেলে।

নিহতের স্বজনরা জানায়, ২২ বছর ধরে সলিম উল্লাহ কুয়েতে নিজের প্রতিষ্ঠিত দোকান পরিচালনা করে আসছিলেন। কয়েক বছর ধরে তার দোকানে টানা লোকসান চলছিল। ক্রমাগত লোকসানে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি। পরে পারিবারিক সিদ্ধান্তে কয়েকদিন আগে তিনি দেশে ফিরে আসেন। ফেরার পর মানুষের ধারদেনা নিয়ে দুশ্চিন্তায় দিনাতিপাত করছিলেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, গতকাল সকালে পরিবারের সদস্যরা তাকে নিয়ে ঘুরতে বের হন। দুপুরের দিকে বাসায় ওঠার সময় সিড়ির পঞ্চম তলায় পৌঁছলে হঠাৎ মাথায় চক্কর দিয়ে তিনি চতুর্ভুজী সিঁড়ির রেলিং টপকে নিচে পড়ে যান। তাৎক্ষণিক তার ছেলেসহ প্রতিবেশী ভাড়াটিয়ারা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন