ইউরোপযুক্তরাজ্যে নির্বাচন:কে আসছে ক্ষমতায়?

যুক্তরাজ্যে নির্বাচন:কে আসছে ক্ষমতায়?

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাজ্যে বিভিন্ন জনমত জরিপে পিছিয়ে ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি। সময় যত গড়াচ্ছে ততই জনপ্রিয়তা কমতে পারে। এমন আশঙ্কা আর অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর রুয়ান্ডা নীতিকে সামনে এনে আগাম নির্বাচন ডেকেছেন ঋষি সুনাক। আগামী ৪ জুলাই হতে যাচ্ছে সাধারণ নির্বাচন।

এদিন লড়াই হবে দেশটির দুই প্রতিদ্বন্দ্বী দল কনজারভেটিভ ও লেবার পার্টির। ব্রিটিশ ভোটাররা বেছে নেবেন তাদের পরবর্তী প্রধানমন্ত্রীকে। তবে, এবারের নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির বিশাল ভরাডুবি হবে বলে পূর্বাভাস দিচ্ছে প্রায় সবগুলো জরিপ।

গেল ১৪ বছর ধরে যুক্তরাজ্যে ক্ষমতায় রয়েছে কনজারভেটিভরা। কিন্তু তাদের দীর্ঘ শাসনে ভোটাররা যে অসন্তুষ্ট হয়ে উঠেছেন, তা জরিপের পূর্বাভাসগুলোতেই যেন স্পষ্ট।

জরিপ বলছে, আসন্ন সাধারণ নির্বাচনে ঐতিহাসিক জনসমর্থন পেয়ে নির্বাচিত হতে চলেছেন লেবার পার্টির নেতা কিয়ার স্টার্মার। বিপরীতে, প্রায় ২০০ বছরের মধ্যে সবচেয়ে কম ভোট পেতে পারে ঋষি সুনাকের দল।

যুক্তরাজ্য ভিত্তিক জরিপ সংস্থা ইউগভের সাম্প্রতিক বিশ্লেষণ বলছে, পার্লামেন্টের ৬৫০টি আসনের মধ্যে ৪২২ থেকে ৪৫৬টি আসন পেতে পারে লেবার পার্টি। বিপরীতে, বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে কনজারভেটিভ পার্টি। নির্বাচনে তারা ৭২ থেকে সর্বোচ্চ ১৪০টি আসনে জয়ের দেখা পেতে পারে, যা তাদের বর্তমান আসন সংখ্যা থেকে অনেক কম।

ফ্রান্সভিত্তিক জরিপ সংস্থা ইপসসের বিশ্লেষণ অনুযায়ী, ব্রিটিশ নির্বাচনে ৪৫৩ আসনে জিতে ইতিহাস গড়তে চলেছে লেবার পার্টি। অন্যদিকে, কনজারভেটিভরা পেতে পারে বড়জোর ১১৫ আসন। এই পূর্বাভাস সত্য হলে ১৪ বছর পর ক্ষমতায় ফিরবে স্টার্মারের দল।

এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাককে ‘পাকি’ সম্বোধন করেছে ডানপন্থি রিফর্ম ইউকে দলের একজন সমর্থক। এতে চরম ক্ষেপেছেন সুনাক। ঘটনাটি একটি নিউজ চ্যানেলে প্রচার করা হয়েছে। একজন নির্বাচনী প্রচারণাকারীর রেকর্ড বক্তব্যে শোনা যায়, সুনাককে ‘পাকি’ সম্বোধন করছেন তিনি। ‘পাকি’ শব্দটি একটি অবমাননাকর শব্দ যা দক্ষিণ এশিয়ায় ব্যবহার হয়ে থাকে।

সুনাক, ব্রিটেনের প্রথম জাতিগত সংখ্যালঘু প্রধানমন্ত্রী। নির্বাচনী প্রচারণা নিয়ে গণমাধ্যমে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘এটা কষ্টদায়ক। এতে আমি ক্ষুব্ধ হয়েছি।’

সুনাক আরও বলেন, ‘আপনি যখন রিফর্ম প্রার্থীদের এবং প্রচারণাকারীদের বর্ণবাদী এবং অপ্রীতিকর ভাষা ব্যবহার করতে দেখবেন তখন আপনার মনে সংস্কার পার্টির সংস্কৃতি সম্পর্কেই খারাপ ধারণা হবে।’

এদিকে বিভিন্ন জনমত জরিপে পিছিয়ে থাকাকে পাত্তা দিচ্ছেন না ঋসি সুনাক। গতকাল সাংবাদিকদের সুনাক বলেন, জরিপে পিছিয়ে থাকলেও তিনি বিশ্বাস করেন, এবারের নির্বাচনে তিনিই জিতবেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন