বাংলাদেশজুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সূচি প্রকাশ, ফি ৪০০

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সূচি প্রকাশ, ফি ৪০০

প্রবাস ডেস্ক

২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার অনলাইন ফরম পূরণ ও ফি জমা দেওয়ার সময়সূচি ও নির্দেশনাবলী প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা।

সোমবার (২৪ আগস্ট) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১২ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ (eFF) করা যাবে।

বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৩১ আগস্ট ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ঢাকা শিক্ষা বোর্ড শিক্ষার্থীদের তথ্যসংবলিত সম্ভাব্য তালিকা প্রকাশ করা হবে। এই তালিকা থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ১ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে যোগ্য শিক্ষার্থীদের নির্বাচন ও ফরম পূরণ সম্পন্ন করবে।

প্রতি পরীক্ষার্থীর জন্য পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা এবং প্রতি পরীক্ষার্থীর জন্য কেন্দ্র ফি ২০০ টাকা, যা কেন্দ্র নির্ধারিত হওয়ার পর সংশ্লিষ্ট কেন্দ্র সচিবকে প্রদান করতে হবে।

সোনালী ব্যাংকের মাধ্যমে পে-স্লিপ প্রিন্ট করে আগামী ১৩ সেপ্টেম্বরের মধ্যে টাকা জমা দিতে হবে। চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা মোট ৫টি বিষয়ে ৪০০ নম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়।

পরীক্ষায় বাংলা ও ইংরেজি উভয় ভার্সনেই অংশগ্রহণ করা যাবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি ভার্সনের পরীক্ষার্থী থাকলে, প্রতিষ্ঠান প্রধানকে পরীক্ষার্থীদের সংখ্যা উল্লেখ করে একটি তালিকা আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে হাতে হাতে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে জমা দিতে হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন