শিক্ষাসিটি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, যা বলছে...

সিটি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, যা বলছে পুলিশ

প্রবাস ডেস্ক

আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।

তিনি বলেন, সংঘর্ষের পর পুলিশ দুপক্ষের মাঝখানে অবস্থান নেয়। এতে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ কলেজের সামনে সরে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং যানবাহন চলাচল বর্তমানে স্বাভাবিক।

ডিএমপির উপপুলিশ কমিশনার বলেন, এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে। ছোটখাটো বিষয় থেকেও দুই কলেজের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। আমরা দুই কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলবো। এবার আমরা মূল কারণ খুঁজে বের করতে চাই। শিক্ষার্থীদের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। তারা যখন মুখোমুখি অবস্থান নেয় তখন যেকোনো ধরনের ঘটনা ঘটতে পারে। আমরা এই সমস্যার স্থায়ী সমাধান চাই।

আজকের সংঘর্ষের কারণ সম্পর্কে ডিএমপির রমনা বিভাগের ডিসি বলেন, তিন দিন আগে উদ্ভাস কোচিং সেন্টারে আইডি কার্ডকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীর মধ্যে হাতাহাতি হয়, চর-থাপ্পরের ঘটনা ঘটে। এ নিয়ে পরদিনও উত্তেজনা তৈরি হয়েছিল, যদিও তা পরে মীমাংসা হয়। আমরা ভেবেছিলাম বিষয়টি সেখানেই শেষ, কিন্তু আজ আবার নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত কারণ জানা যাবে।

তিনি জানান, সংঘর্ষে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলম বলেন, দুপুর দুইটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল শুরু হয়। ঢাকা কলেজের কর্তৃপক্ষের সঙ্গে আমরা আলাপ করেছি। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন