বাংলাদেশপ্রাইমারি স্কুলের শিক্ষকদের অফলাইনে বদলি ও সংযুক্তি সাময়িকভাবে বন্ধ

প্রাইমারি স্কুলের শিক্ষকদের অফলাইনে বদলি ও সংযুক্তি সাময়িকভাবে বন্ধ

ঢাকা ডেস্ক

দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মরত সহকারী শিক্ষকদের অফলাইনে বদলি ও সংযুক্তি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখার উপসচিব ডা. ফাহিম ইকবাল জাগীরদার স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে সরকারের এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

পত্রে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ে দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা ২০২৩ এর অনুচ্ছেদ ৩.০ এর উপানুচ্ছেদ ৩.৯ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের স্বামী/স্ত্রীর স্থায়ী ঠিকানায় আন্ত: উপজেলা/থানা (একই জেলার অভ্যন্তরে), আন্ত: জেলা (একই বিভাগের অভ্যন্তরে) এবং আন্ত: বিভাগ অনলাইন বদলি কার্যক্রম শুরু করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে নির্দেশনা প্রদান করা হয়েছে।

এমতাবস্থায়, সহকারী শিক্ষকগণের স্বামী/স্ত্রীর স্থায়ী ঠিকানায় অনলাইন বদলি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের নিমিত্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে পুনরাদেশ না দেয়া পর্যন্ত সহকারী শিক্ষকগণের যাবতীয় অফলাইন ও সংযুক্তি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে পত্রের অনলিপি দেয়া হয়েছে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন