শিক্ষামাদক সেবনের অভিযোগে ইডেন ছাত্রীকে হল থেকে বের করে...

মাদক সেবনের অভিযোগে ইডেন ছাত্রীকে হল থেকে বের করে দিল শিক্ষার্থীরা

ঢাকা ডেস্ক

ইডেন মহিলা কলেজের প্রস্তাবিত হজরত রাবেয়া বসরী (রহ.) ছাত্রীনিবাস থেকে মাদকসেবন ও অশালীন আচরণের অভিযোগে এক ছাত্রীকে অস্থায়ীভাবে হলত্যাগে বাধ্য করেছেন সাধারণ শিক্ষার্থীরা। অভিযুক্ত ছাত্রী ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং তিনি হলের ৮১০ নম্বর কক্ষে অবস্থান করছিলেন।

শিক্ষার্থীদের অভিযোগ, সিনহা নিশাত নামের ওই ছাত্রী দীর্ঘদিন ধরে হলে অশালীন আচরণ করে আসছিলেন। এ বিষয়ে একাধিকবার হোস্টেল কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো কার্যকর পদক্ষেপ নেননি। পরিস্থিতি চরমে পৌঁছায় গত ১৫ জুলাই রাতে, যখন শিক্ষার্থীদের দাবির মুখে তাকে অভিভাবকের সঙ্গে বাসায় পাঠানো হয়।

তবে পরদিন ১৬ জুলাই রাতেই তিনি আবার হলে ফিরে আসেন। সে রাতেই ঘটে আরও একটি অস্বস্তিকর ঘটনা। শিক্ষার্থীরা জানান, তিনি ওয়াশরুম থেকে জামাকাপড় ছাড়া রুমে প্রবেশ করেন, যা দেখে রুমমেটরা আতঙ্কিত হয়ে পড়েন এবং পাশের কক্ষের শিক্ষার্থীদের ডেকে আনেন। উপস্থিত শিক্ষার্থীরা তাকে জামাকাপড় পরিয়ে দেন।

এ বিষয়ে হোস্টেল সুপার আসমা সুলতানা বলেন, সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছে, মেয়েটির আচরণ অশালীন এবং তাকে দেখে মাদকাসক্ত মনে হয়। তারা আরও জানিয়েছে, সে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত, এজন্য তারা তাকে হলে রাখতে চায় না। ১৫ তারিখ অভিভাবক ডেকে বাসায় পাঠানো হলেও ১৬ তারিখে সে ফিরে আসে। পরে শিক্ষার্থীদের দাবির মুখে পুনরায় তাকে বাসায় পাঠানো হয়েছে।

সিদরাতুল মুনতাহা নামের এক শিক্ষার্থী জানান, ওই ছাত্রী ছাত্রদলের সঙ্গে জড়িত এবং মাঝেমধ্যে রাতে মিছিল শেষে হলে ফিরে আসেন। আমরা বহুদিন ধরে তার নানা অশোভন আচরণের সাক্ষী। এমনকি আজও তিনি গোসল শেষে জামাকাপড় ছাড়া রুমে প্রবেশ করেন। বিষয়টি সুপারকে জানালেও প্রথমে তেমন গুরুত্ব দেওয়া হয়নি।

জানা গেছে, বর্তমানে অভিযুক্ত শিক্ষার্থী ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

তবে অভিযোগ অস্বীকার করে সিনহা নিশাত বলেন, আমি ছাত্রদল করি বলেই সাধারণ শিক্ষার্থীরা আমাকে টার্গেট করেছে। আমি হলে থাকতে পারছি না।

মাদক সেবনের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, আমার ওপর গজব পড়বে যদি আমি এমন কিছু করে থাকি। আমি ম্যামদের মাধ্যমে টেস্ট করিয়ে রিপোর্ট দেখাব। মাত্র দুই দিন পরেই প্রমাণ করব, আমি কোনো দিন ড্রাগ নেইনি।

এ ঘটনার পরও কলেজ প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে সাধারণ শিক্ষার্থীরা দ্রুত তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন