বাংলাদেশসিসিইউতে খালেদা জিয়া, দ্রুত দেশে ফেরার বিষয়ে যা জানালেন...

সিসিইউতে খালেদা জিয়া, দ্রুত দেশে ফেরার বিষয়ে যা জানালেন তারেক রহমান

ঢাকা অফিস

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

এই অবস্থায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দ্রুত দেশে আসার আহ্বান জানাচ্ছেন সবাই। তবে দেশে আশার বিষয় তারেক রহমান জানিয়েছেন, পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতিক্ষার অবসান ঘটবে।

শনিবার (২৯ নভেম্বর) সকাল পৌনে ৯টায় তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন।

প্রবাস জার্নাল পাঠকদের জন্য তার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো। তারেক রহমান লিখেছেন-

‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। তাঁর রোগমুক্তির জন্য দল মত নির্বিশেষে দেশের সকল স্তরের নাগরিক আন্তরিকভাবে দোয়া অব্যহত রেখেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা তাঁর রোগমুক্তির জন্য দোয়ার সাথে সাথে চিকিৎসার সর্বত সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।’

‘দেশ বিদেশের চিকিৎসক দল বরাবরের মত তাঁদের উচ্চ মানের পেশাদারিত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিকত সেবা প্রদান অব্যহত রেখেছেন। বন্ধু প্রতীম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসাসহ সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আকাঙ্খা ব্যক্ত করা হয়েছে।’

‘সর্বজন শ্রদ্ধেয়া বেগম খালেদা জিয়ার প্রতি সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে জিয়া পরিবার বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য সকলের প্রতি দোয়া অব্যহত রাখার ঐকান্তিক অনুরোধ জানাচ্ছি।’

আরও পড়ুন: খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানাল বিএনপি

‘এমন সঙ্কটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্খা যে কোন সন্তানের মত আমারও রয়েছে। কিন্তু অন্য আর সকলের মত এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সূযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শ কাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতিক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী।’

আরও পড়ুন: “ভারত শেখ হাসিনাকে কখনো ফেরত দেবে না”

আরও পড়ুন: ১৯ দেশের গ্রিন কার্ডধারীদের পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন