বাংলাদেশচট্টগ্রামে জেলেপল্লিতে আগুনে পুড়ল ৩৭ বসতঘর ও দোকান

চট্টগ্রামে জেলেপল্লিতে আগুনে পুড়ল ৩৭ বসতঘর ও দোকান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের ইপিজেড এলাকার আকমল আলী ঘাটের জেলেপল্লিতে আগুন লেগেছে। শনিবার (১৬ নভেম্বর) রাত ১২টা ১০ মিনিটে একটি তেলের দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে রবিবার ভোর ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

ততক্ষণে আগুনে ২০টি বসতঘরের পাশাপাশি পুড়ে গেছে ১৭টি বিভিন্ন পণ্যের দোকান। সব মিলিয়ে ৩৭টি বসতঘর ও দোকান পুড়ে গেছে। আগুনে পুড়ে গেছে জেলেদের মাছ ধরার জালও।

এদিকে আগুনে ক্ষতিগ্রস্তদের দাবি, তাদের ক্ষতি কোটি টাকারও বেশি হয়েছে। অনেকেই হারিয়েছেন তাদের শেষ আশ্রয়টুকু।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, ‘রাত ১২টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত তা নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। আজ ভোর ৬টা ১০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।সেখানে বেশকিছু তেল ও জালের দোকান ছিল। তেল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যে কারণে দ্রুত নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়েছে। তেলের দোকান থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত সাপেক্ষে জানা যাবে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন