বাংলাদেশমা আর রাজনীতিতে ফিরবেন না: জয়

মা আর রাজনীতিতে ফিরবেন না: জয়

ঢাকা অফিস

ছাত্রদের গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়া শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়। সোমবার (৫ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে এ কথা বলেছেন জয়।

জয় বলেছেন, তার মা আর রাজনীতিতে ফিরবেন না। তিনি বলেন, মা এতোটাই হতাশ যে সব পরিশ্রমের পরেও একটি সংখ্যালঘু তার বিরুদ্ধে উঠে দাঁড়িয়েছে।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন জয়। তিনি জানান, তার মা গতকাল থেকেই পদত্যাগের কথা ভাবছিলেন এবং পরিবারের চাপের কারণে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি দেশ ত্যাগ করেছেন।

শেখ হাসিনার ক্ষমতায় থাকা অবস্থায় কর্মকাণ্ডকে সমর্থন করে জয় বলেন, তিনি বাংলাদেশকে পুরোপুরি বদলে দিয়েছেন। যখন তিনি ক্ষমতা গ্রহণ করেন, তখন এটি একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে বিবেচিত হত। এটি একটি দরিদ্র দেশ ছিল। এখন এটি এশিয়ার উদীয়মান দেশগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি খুবই হতাশ।

সরকারের বিরুদ্ধে প্রতিবাদকারীদের প্রতি কঠোর মনোভাবের অভিযোগ খারিজ করে দেন জয়। তার ভাষ্য , আপনি পুলিশকে মারা যেতে দেখেছেন? গতকাল ১৩ জন নিহত হয়েছেন। তো গণমানুষ যখন মানুষকে হত্যা করছে, তখন পুলিশের কী করা উচিত?

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন