এশিয়াফের কারাগারে নেয়া হলো ইমরান খানকে, স্বাস্থ্য নিয়ে উদ্বেগ

ফের কারাগারে নেয়া হলো ইমরান খানকে, স্বাস্থ্য নিয়ে উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ইমরান খানকে মাত্র কয়েক ঘণ্টার জন্য হাসপাতালে রেখে আবারও ইসলামাবাদের একটি কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) মধ্যরাতে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে তাকে ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে আনা হয়। এরপর স্বাস্থ্য পরীক্ষার পর এদিন ভোরে তাকে ফের কারাগারে নিয়ে যাওয়া হয়।

এদিকে তিন বছরের বেশি সময় ধরে কারাগারে থাকা ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে তার সমর্থকেরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন।

সুপ্রিম কোর্টের আদেশের পর অবশেষে সাবেক এই প্রধানমন্ত্রীকে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনাকে ইমরানের দল ও পাকিস্তানের শক্তিশালী সামরিক প্রতিষ্ঠানের মধ্যে চলমান উত্তেজনা কমানোর সম্ভাব্য একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ধারণা করা হয়েছিল, ইমরানকে হয়ত বেশ কিছুদিন হাসপাতালে রাখা হবে। কিন্তু মাত্র কয়েক ঘণ্টা পরই তাকে আবার ফিরিয়ে নেওয়া হলো।

এর আগে ইসলামাবাদের এ হাসপাতালে ইমরানকে আনার আগে সেখানে বিপুল সংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয় এবং হাসপাতালে যাওয়ার একাধিক রাস্তা বন্ধ করে দেওয়া হয়।
২০২২ সালের এপ্রিলে আস্থাভোটে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান। এরপর ২০২৩ সালের ৫ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তার বিরুদ্ধে সরকারের তোশখানায় জমা থাকা বিদেশিদের উপহারের তথ্য লুকানোর অভিযোগ আনা হয়।

এরপর তাকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়। দীর্ঘদিন ধরে কারাগারে থাকায় তার স্বাস্থ্যের অবনতি হয়। এরপর থেকেই উন্নত চিকিৎসার জন্য আহ্বান জানিয়ে আসছিল তার পরিবার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন