এশিয়ামুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা, ভারতে রাজনৈতিক বির্তক

মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা, ভারতে রাজনৈতিক বির্তক

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উত্তর প্রদেশের অযোধ্যার বাবরি মসজিদের আদলে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার একই নামে একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে আজ শনিবার। ৩৩ বছর আগে এই দিনেই (৬ ডিসেম্বর ১৯৯২) অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল। খবর— দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির এ ঘোষণা করেছেন। তিনি অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩তম বার্ষিকীর দিন ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় একটি ‘বাবরি মসজিদ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তার এ ঘোষণায় দেশজুড়ে বড় রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

বিজেপি মুখপাত্র ইয়াসের জিলানি বিধায়ককে তীব্র সমালোচনা করে অভিযোগ করেছেন, তিনি নির্বাচনী লাভের জন্য ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছেন।

তিনি বলেন, ‘তৃণমূল নেতারা, বিশেষ করে এমএলএ হুমায়ুন কবির, ঘৃণার রাজনীতির জন্য পরিচিত।

তিনি পুরোপুরি তোষণের রাজনীতি করেন। তিনি ইচ্ছা করেই বাংলায় সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করছেন। আসন্ন নির্বাচনে মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করবে, সেখানে রাজনৈতিক পরিবর্তনের স্রোত উঠছে—এ কথা জানেন বলেই হুমায়ুন কবির এবং তৃণমূলের শীর্ষ নেতারা তাদের ভোটব্যাংক রক্ষার জন্য মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।’
এর আগে কবির ঘোষণা করেছিলেন, ‘আমরা ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করব।

এটি সম্পূর্ণ হতে তিন বছর সময় লাগবে। বিভিন্ন মুসলিম নেতা সেই অনুষ্ঠানে অংশ নেবেন।’ তার এই মন্তব্য সঙ্গে সঙ্গেই রাজনৈতিক ও ধর্মীয় মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।
কংগ্রেসের প্রতিক্রিয়া ছিল মিশ্র এবং তুলনামূলকভাবে সংযত।

কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত বলেন, ‘যে কেউ একটি মসজিদ তৈরি করতে পারে, এতে বাবরের সঙ্গে সম্পর্ক কোথায়? তারা যদি মসজিদ বানাতে চান, বানাতে পারেন।’

কংগ্রেস এমপি সুরেন্দ্র রাজপুত বলেন, ‘কেউ যদি মসজিদ বানায়, মন্দির, গুরুদ্বার বা চার্চ বানায়, তাতে বিতর্কের কী আছে? কেন এটাকে বিতর্কে পরিণত করা হচ্ছে? প্রত্যেক ধর্মেরই নিজ নিজ উপাসনালয় নির্মাণের অধিকার রয়েছে।’

অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনও একটি ধর্মীয় ব্যাখ্যা দিয়ে প্রতিক্রিয়া জানায়। সংগঠনের প্রেসিডেন্ট মাওলানা সাজিদ রাশিদি বলেন, ‘সম্ভবত তারা বুঝতে পারছেন না যেকোনো জায়গায় একবার মসজিদ তৈরি হলে তা কিয়ামত পর্যন্ত মসজিদই থাকে। ভারতজুড়ে বাবরি মসজিদের নামে শত শত মসজিদ তৈরি হলেও অযোধ্যার আসল বাবরি মসজিদের গুরুত্ব কখনো মুছে যাবে না। সূত্র : এনডিটিভি

সৌদি আরবে এক সপ্তাহে ১৯ হাজার ৭৯০ জন অভিবাসীকে গ্রেফতার

ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। এ উপলক্ষে মুর্শিদাবাদের বেলডাঙ্গা ও রেজিনগর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আরএএফ কন্টিনজেন্ট ও বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে এলাকাজুড়ে।

ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান বন্ধের আবেদনের ওপর সম্প্রতি কলকাতা হাইকোর্টে শুনানি হয়। আদালত এতে হস্তক্ষেপ করতে অস্বীকৃতি জানিয়ে জনশৃঙ্খলা বজায় রাখার দায় রাজ্য সরকারের ওপর ন্যস্ত করে। পাশাপাশি বেলডাঙ্গা ও আশপাশের এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেয় বেঞ্চ। ফলে ভিত্তিপ্রস্তর স্থাপনে বর্তমানে কোনো আইনি বাধা নেই।

সৌদি আরবসহ ৮টি দেশ ইসরায়েলকে হুশিয়ারি দিয়েছে

শুক্রবার এক সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির বলেন, “শনিবার রেজিনগরে প্রস্তাবিত বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষ অংশ নেবেন।”

উল্লেখ্য, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙার পর দীর্ঘ মামলা-জটিলতা ও রাজনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে ২০১৯ সালে ভারতের সুপ্রিম কোর্ট বিতর্কিত জমিতে রামমন্দির নির্মাণের রায় দেয়। পরে সেখানে রামমন্দির নির্মাণের কাজ সম্পন্ন হয়।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন