এশিয়ানাক ডাকার শব্দের যন্ত্রণায় চাচাকে বিষ খাওয়ালো ভাতিজা

নাক ডাকার শব্দের যন্ত্রণায় চাচাকে বিষ খাওয়ালো ভাতিজা

আন্তর্জাতিক ডেস্ক

ঘুমের সময় নাক ডাকা অনেকের জন্য স্বাভাবিক হলেও, তা আশেপাশের মানুষের বিরক্তির কারণ হতে পারে। এমনই এক বিরক্তি থেকে ভয়ংকর এক ঘটনা ঘটিয়েছে জাপানের ইচিহারা শহরের ১৮ বছর বয়সী এক কিশোর। চাচার নাক ডাকার শব্দ সহ্য করতে না পেরে, সে তার খাবারে বিষ মিশিয়ে দেয়।

স্থানীয় সংবাদমাধ্যম নিপ্পন টিভির বরাত দিয়ে জানা যায়, ১৭ জুলাই এই ঘটনাটি ঘটে। ৫৩ বছর বয়সী ওই চাচা, কিশোর ও তার মায়ের সঙ্গে একসাথে বসবাস করতেন। ঘটনার দিন চাচা সুপ খাওয়ার সময় এর স্বাদ অস্বাভাবিক মনে হওয়ায় তা না খেয়ে ফেলে দেন। এরপর তার মুখে ঝিনঝিন ভাব ও পেটব্যথা শুরু হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, সুপে ছিল ওলিন্ড্রিন নামক এক বিষাক্ত উপাদান, যা ওলিন্ডার গাছের পাতায় পাওয়া যায়। এটি এমনই বিষাক্ত যে প্রাণঘাতীও হতে পারে।

জিজ্ঞাসাবাদে কিশোর স্বীকার করেছে, সে চাচার নাক ডাকার আওয়াজ সহ্য করতে পারছিল না, তাই তাকে হত্যা করার সিদ্ধান্ত নেয়।

ওলিন্ডার গাছ সারাবছরই দেখা যায় এবং এটি রাস্তার পাশে, ঝোপঝাড় ও বাগানে জন্মায়। লাল বা সাদা ফুলযুক্ত এই গাছের প্রতিটি অংশ অত্যন্ত বিষাক্ত।

চিকিৎসার পর চাচা বর্তমানে সুস্থ আছেন। কিশোরকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হতে পারে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন