এশিয়ামাঝ-আকাশে উড়োজাহাজের সঙ্গে পাখির ধাক্কা, অতঃপর…

মাঝ-আকাশে উড়োজাহাজের সঙ্গে পাখির ধাক্কা, অতঃপর…

প্রবাস ডেস্ক

মাঝ-আকাশে পাখির সঙ্গে ধাক্কা খেলো নাগপুর থেকে কলকাতামুখী একটি উড়োজাহাজ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে ওই বিপত্তির পরেই ইন্ডিগো এয়ারলাইন্সের ওই উড়োজাহাজকে আবার মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে ফেরানো হয়।

প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, উড়োজাহাজটিতে ২৭২ জন যাত্রী ছিলেন। যাত্রীদের নিয়ে নিরাপদেই নাগপুরে অবতরণ করে উড়োজাহাজটি। তবে পাখির সঙ্গে ধাক্কা লাগার ফলে উড়োজাহাজের নাকের দিকের অংশ স্বল্প ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর।

ইন্ডিগোর ওই ফ্লাইটটি মঙ্গলবার সকাল ৭টার দিকে নাগপুর থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এই বিপত্তি ঘটে। ফলে যাত্রীসুরক্ষার কথা মাথায় রেখে উড়োজাহাজটিকে আবার নাগপুর বিমানবন্দরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

নাগপুর বিমানবন্দরের সিনিয়র এয়ারপোর্ট ডিরেক্টর আবিদ রুহি জানান, উড়োজাহাজটিতে পাখির ধাক্কা লেগেছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে ঠিক কী ঘটেছে, তা বিষয়টি খতিয়ে দেখার পরেই বোঝা যাবে।

গত সোমবার মহারাষ্ট্রের পুণে থেকে দিল্লিগামী একটি উড়োজাহাজকেও মাঝ-আকাশ থেকে ফেরে যেতে হয়েছিল। স্পাইসজেটের ওই উড়োজাহাজটিতে প্রযুক্তিগত কিছু ত্রুটি ধরা পড়েছিল। তার জেরে রওনা দেওয়ার পরেও উড়োজাহাজটিকে ঘুরিয়ে নেওয়া হয় পুণের দিকে।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, জরুরি অবতরণ করাতে হয়েছিল উড়োজাহাজটিকে। পরে স্পাইসজেটের তরফে এক বিবৃতিতে জানানো হয়, যাত্রীদের নিয়ে নিরাপদে অবতরণ করে উড়োজাহাজটি। ওই ঘটনার পরে এ বার নাগপুর থেকে কলকাতামুখী ইন্ডিগোর বিমানে দেখা দিল বিপত্তি।

গত মাসে পটনা বিমানবন্দর থেকে ওড়ার কিছু ক্ষণ পরই ইন্ডিগোর বিমানে পাখির ধাক্কা লেগেছিল। তবে তেমন কোনও বিপদ ঘটেনি। নিরাপদে যাত্রীদের নিয়ে পাটনা বিমানবন্দরে ফিরে গিয়েছিল উড়োজাহাজটি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন